News Flash

  • Home
  • Uncategorized
  • দায়িত্ব সম্পন্ন সংবাদমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রে একান্ত প্রয়োজন : ওম বিড়লা
Image

দায়িত্ব সম্পন্ন সংবাদমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রে একান্ত প্রয়োজন : ওম বিড়লা

নয়ডা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) স্বাধীন এবং দায়িত্ব সম্পন্ন সংবাদমাধ্যম দেশের গণতন্ত্রের জন্য একান্ত প্রয়োজন। রবিবার নয়ডায় গৌতমবুদ্ধ বিশ্ববিদ্যায়লয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

প্রেরণা নামে একটি সংগঠনের তিনদিনের সেমিনারে সমাপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওম বিড়লা বলেন, সংবাদমাধ্যমের অন্দরে গণতন্ত্র বজায় রাখাটা একান্ত জরুরি।

স্বাধীনতা সংগ্রামে সংবাদপত্রের ভূমিকা প্রসঙ্গে বলতে গিয়ে ওম বিড়লা বলেন, বাল গঙ্গাধর তিলকের কেশরী, লালা লাজপথ রায়ের গদর, গোপাল কৃষ্ণ গোখলের স্বরাজ এবং গান্ধীজি ইয়ং ইণ্ডিয়া দেশ এবং সমাজকে আন্দোলিত করেছে। বর্তমান সময়ে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা বজায় রাখাটা একান্ত প্রয়োজন। যুগের সঙ্গে তাল মিলিয়ে সংবাদমাধ্যম অনেক উন্নতি করেছে। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখাটা জরুরি।

সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে সোশ্যাল মিডিয়া হচ্ছে দুই ধারওয়ালা তরোওয়াল। এর থেকে সতর্ক থাকতে হবে আবার এর মাধ্যমে সমাজকে সতর্ক করতে হবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা গজেন্দ্র সিং, উত্তরপ্রদেশের মন্ত্রী মহেন্দ্র সিং, প্রাক্তন রাজ্যপাল মৃদুলা সিনহা। এদিনের সেমিনারে প্রায় ১০০০ পড়ুয়া যোগ দেয়। বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top