News Flash

  • Home
  • Uncategorized
  • বকেয়া মামলার জন্য পুলিশকে দায়ী করলেন বিচারপতি অরিন্দম
Image

বকেয়া মামলার জন্য পুলিশকে দায়ী করলেন বিচারপতি অরিন্দম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ ওয়ারেন্ট ইস্যু না হওয়ার জন্য বহু মামলা বকেয়া পড়ে রয়েছে৷ এর জন্য পুলিশের বিরাট গাফিলতি দায়ী৷ তবে তাঁদেরও সীমাবদ্ধতা রয়েছে৷ শনিবার এ-কথা বলেছেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ৷ সাথে তিনি যোগ করেন, জুডিশিয়াল অফিসারদের সঙ্গে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিদের মতবিনিময় সভায় এই ধরনের সমস্যার সমাধানসূত্র খুঁজে বের করা হয়েছে৷


আজ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বহু মামলা দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে রয়েছে৷ সেক্ষেত্রে কেন দেরি হচ্ছে তা খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছিল৷ তিনি বলেন, জুডিশিয়াল অফিসারদের সাথে মতবিনিময় সভায় কোনও মামলা তাড়াতাড়ি নিষ্পত্তি করতে হবে, কোন মামলা গুরুত্ব দেওয়া প্রয়োজন সে-বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ তাছাড়া, বিচার প্রক্রিয়া পরিচালনায় কী ধরনের সমস্যার তাঁরা মুখোমুখি হচ্ছেন, সে-বিষয়ে আমরা অবগত হয়েছি৷


বিচারপতি অরিন্দম লোধ বলেন, অনেক ক্ষেত্রে আদালতের নির্দেশ সত্ত্বেও ওয়ারেন্ট ইস্যু হচ্ছে না৷ তাঁর দাবি, ওয়ারেন্ট ইস্যুর ক্ষেত্রে থানার বিরাট ভূমিকা রয়েছে৷ তাই, ওয়ারেন্ট ইস্যু না হওয়ার কারণেও বহু মামলা বকেয়া রয়েছে৷ সেগুলি নিষ্পত্তি করা যাচ্ছে না৷ বিচারপতি লোধের কথায়, ওয়ারেন্ট ইস্যু না হওয়ার জন্য পুলিশের গাফিলতি রয়েছে৷ তবে, তাঁদের সীমাবদ্ধতাও রয়েছে৷ তিনি উদাহরণ তুলে ধরে বলেন, উগ্রপন্থী মামলায় অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না৷ এমন নানা সমস্যারও পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে৷


তিনি জানান, বিচার প্রক্রিয়ায় ওই সব সমস্যা মোকাবিলায় আজ জুডিশিয়াল অফিসারদের সাথে মতবিনিময় হয়েছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে এর সুফল মিলবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top