News Flash

  • Home
  • Uncategorized
  • সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন মা : শিক্ষামন্ত্রী
Image

সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন মা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ মলয়নগরস্থিত মডার্ন হায়ার সেকেণ্ডারি সুকলের বর্ষপূতি অনুষ্ঠান আয়োজিত হয়৷ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হল ’তাদের বাড়ি’৷ আর সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন ’মা’৷ তিনি বলেন, ছাত্রছাত্রীদের কাছে সুকল জীবনই হচ্ছে গুরুত্বপূর্ণ সময়৷ শিক্ষা মানে শুধু ডিগ্রী নয়৷


পড়াশুনার চাপ দিয়ে ছাত্রছাত্রীদের মনকে ভারাক্রান্ত করা উচিৎ নয়৷ তাদের প্রক’ত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে৷ কারণ যেকোন দেশের ভবিষ্যৎই দেশের যুব সমাজের উপর নির্ভরশীল৷ উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী তাদের সমাজ, দেশ ও পৃথিবীর বর্তমান পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবল থাকতেও পরামর্শ দেন৷ তিনি আরও বলেন, বর্তমান সরকার ত্রিপুরাকে সর্বক্ষেত্রে দেশের মধ্যে একটি বিশেষ পর্যায়ে নিয়ে যেতে চায়৷ তারজন্য সর্বাপেক্ষা প্রয়োজন হল গুণগত শিক্ষা ব্যবস্থা৷ রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে নানাবিধ নতুন পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে সেই দিশাতেই কাজ করে চলেছে৷

রাজ্যের উন্নয়নে গুণগত শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পুষ্টি সহ বিশেষ করে ১৭টি বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হয়েছে৷ বর্তমান সরকার সেদিক দিয়ে লক্ষ্য রেখে রাজ্যের সার্বিক বিকাশে কাজ করে চলছে৷ তিনি আশা প্রকাশ করেন অচিরেই মডার্ন হায়ার সেকেণ্ডারি সুকল রাজ্যের বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠবে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রাক্তন অধিকর্তা রি’ৎ দেবনাথ বলেন, বিদ্যালয়টিতে আন্তরিকতার ছাপ রয়েছে৷ যা ছাত্রছাত্রীদের ভাল মানুষ তৈরী করতে সহায়তা করে৷ তিনি অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলেমেয়েদের পড়ালেখাতে স্বতস্ফূর্তভাবে বাড়তে দেওয়া দরকার৷


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কু’বন কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ দীপঙ্কর রায়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী কল্যাণ নারায়ণ ভ-াচার্য এবং স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুুজিৎ দাশগুপ্ত৷


অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন ’উৎকর্ষ’-এর মলাট উন্মোচন করেন৷ এছাড়াও উপস্থিত অতিথিগণ বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক’তী ছাত্রছাত্রীদেরকে শংসাপত্র ও শুভেচ্ছা মারক প্রদান করেন৷ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্ক’তিক অনুষ্ঠান পরিবেশন করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top