News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তায় ‘দুর্ঘটনাগ্রস্ত’ সুকটার, হেলমেট ও রক্তমাখা জুতো উদ্ধার, গুম ব্যক্তির দেহ
Image

রাস্তায় ‘দুর্ঘটনাগ্রস্ত’ সুকটার, হেলমেট ও রক্তমাখা জুতো উদ্ধার, গুম ব্যক্তির দেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ ব্যক্তির পাত্তা নেই, উদ্ধার হয়েছে তাঁর ব্যবহৃত দ্বিচক্রযান ভেসপা, হেলমেট এবং রক্তমাখা জুতো৷ ঘটনা পেঁচারথল থানাধীন উওর ধনিছড়া এলাকার মাছমারায় সংঘটিত হয়েছে৷


শুক্রবার ভোর প্রায় পাঁচটা উওর ধনিছড়া সড়ক সংলগ্ণ জঙ্গলে একটি ভেসপা সুকটার, রক্তমাখা কাপড়, জুতো এবং একটি হেলমেট পড়ে থাকতে দেখেন পথচারীরা৷ তা দেখে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়৷ বিষয়টি কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়৷ পরবর্তীতে এলাকাবাসীরা সুকটারটি দেখে শনাক্ত করেন, সেটি এলাকারই জনৈক গোপাল সাহার৷ তবে তাঁর ব্যবহৃত বাইক ও অন্যান্য সামগ্রী সড়কের পাশে পড়ে থাকলেও তাঁর পাত্তা পাওয়া যায়নি৷ মনে করা হচ্ছে গোপালবাবু আর নেই৷ তা হলে তাঁর লাশ কোথায় গায়েব হল, এই প্রশ্ণে তোলপাড় এলাকা৷


জানা গেছে, জনৈক রাধামোহন সাহার ছেলে পেশায় কাঠ ব্যবসায়ী গোপালবাবুকে গতকাল রাতে স্থানীয় এক বিয়েবাড়িতে শেষবারের মতো দেখা গিয়েছিল৷ রাতে যথাসময় বাড়ি ফিরে না আসায় গোটা পরিবার উৎকণ্ঠায় কাটিয়েছেন৷ ফোনেও পাওয়া যায়নি রাতভর৷ আজ সকালে তাঁর ব্যবহৃত সুকটার ও অন্য সামগ্রী উদ্ধারের পর জঙ্গলের বিভিন্ন স্থানে খোঁজাখুজি হয়েছে, কোথাও লাশ পাওয়া যায়নি৷ তবে কয়েক জায়গায় রক্তের ছাপ দেখেছেন মানুষ৷


খবর যায় পেঁচরথল থানায়৷ আসে পুলিশের দল৷ তাঁরা ডগ স্কোয়াড নিয়ে তদন্ত চালান৷ কিন্তু রাতে এই খবর লেখা পর্যন্ত গোপাল সাহার লাশ উদ্ধার করা যায়নি, জানিয়েছেন থানা কর্তৃপক্ষ৷ অতিরিক্ত পুলিশ সুপার রাণাদিত্য দাস এবং এসডিপিও গমনজয় রিয়াং টিএসআর বাহিনী নিয়ে গোটা এলাকায় তন্ন তন্ন করে অনুসন্ধান জারি রেখেছেন বলে জানা গেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top