News Flash

  • Home
  • Uncategorized
  • চেয়ারম্যানের নির্দেশে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ থেকে মোছা হল শব্দ
Image

চেয়ারম্যানের নির্দেশে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ থেকে মোছা হল শব্দ

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকালের রাজ্যসভায় দেওয়া ভাষণ থেকে একটি শব্দ বাদ দেওয়া হল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে ভাষণ  থেকে মুছে ফেলা হল একটি শব্দ| জাতীয় জনসংখ্যাপঞ্জী  নিয়ে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রীর ব্যবহৃত একটি শব্দ মোছা হল। সভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুর নির্দেশে কংগ্রেসের গুলাম নবি আজাদের করা একটি মন্তব্যও মুছে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার বাজেট অধিবেশনের সূচনায় সংসদের দুই কক্ষের যৌথ সিটিংয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের জন্য ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রীর জবাবি বক্তৃতার একটি শব্দ বাদ দেওয়া হল । রাজ্যসভা সচিবালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যসভার ৬ ফেব্রুয়ারির সন্ধ্যা ৬টা ২০ থেকে ৬টা ৩০ এর মধ্যে অধিবেশনের কিছুটা অংশ সভার কার্যবিবরণী থেকে ছেঁটে দেওয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু।

গতকাল প্রধানমন্ত্রীর ভাষণের পর রাজ্যসভার বিরোধী দলনেতা তথা শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের বক্তৃতার একটি শব্দও বাদ দেওয়ার নির্দেশ দেন নাইডু।

সংসদের উচ্চকক্ষের গোটা দিনের অধিবেশন পর্ব খতিয়ে দেখে কোনও বিশেষ অংশ আপত্তিকর, নিয়মসঙ্গত নয় দেখলেই নিয়মিত সভার রেকর্ড থেকে বাদ দিতে বলেন চেয়ারম্যান।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top