News Flash

  • Home
  • Uncategorized
  • উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, উদয়পুরে ইন্দো-বাংলা জেলাশাসক স্তরের বৈঠকে প্রাধান্য
Image

উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, উদয়পুরে ইন্দো-বাংলা জেলাশাসক স্তরের বৈঠকে প্রাধান্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরায় ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি বৃহস্পতিবার দুই দেশের জেলাশাসক স্তরের বৈঠকে প্রাধান্য পেয়েছে৷ ত্রিপুরার গোমতি জেলা সদর উদয়পুরে এছাড়াও সীমান্ত অপরাধ দমন, অপরাধীদের তথ্য আদান-প্রদান সহ সীমান্তে পিলার নিয়ে এদিনের বৈঠকে গুরুত্বপূর্ন আলোচনা হয়েছে৷ দুই দেশ একজোট হয়ে সমস্ত সমস্যা সমাধানে কাজ করার ঐকমত্যে পৌঁছেছে৷


এদিন উদয়পুর জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স হল-এ আয়োজিত বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেন গোমতির জেলাশাসক তপনকুমার দেবনাথ এবং দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন৷ গোমতির জেলাশাসক বলেন, দুই দেশের মধ্যে যে আত্মিক সম্পর্ক রয়েছে তা আরও মজবুত হোক চাইছি আমরা৷ সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, উন্মুক্ত সীমান্ত দুই দেশের জন্যই ভীষণ সমসার কারণ৷ তাই, ত্রিপুরায় ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত সমাপ্ত করার জন্য আবারও তদ্বির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি বলেন, পাচার বাণিজ্য রোধে সীমান্ত সুরক্ষা খুবই জরুরিঊ সে-ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে বৈঠকে৷


দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন বলেন, সীমান্তে অপরাধ দমনে দুই দেশ ঐকান্তিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তাতে অনেক সফলতাও মিলেছেঊ কিন্ত, সীমান্তে অপরাধ শূন্যের কোঠায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে৷ তিনি বলেন, দুই দেশ অপরাধীদের তথ্য আদান-প্রদানে ঐকমত্যে পৌছেছে৷ তাতে অপরাধ মোকাবিলায় সহজ হবে বলে আমরা মনে করি৷ তিনি আরও বলেন, সীমান্তে কিছু পিলার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সে-বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷


আজকের বৈঠকে ত্রিপুরার গোমতি জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা এবং সিপাহিজলা জেলা এবং বাংলাদেশের কুমিল্লা, ফেনি, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ তাছাড়া দুই দেশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপাররাও বৈঠকে অংশ নিয়েছেন৷ সাথে ছিলেন বিএসএফ এবং বিজিবি-র উচ্চপদস্থ আধিকারিকরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top