News Flash

  • Home
  • Uncategorized
  • মহকুমা শাসকের নির্দেশে চন্ডিপুরে খোলা দেয়া হল সিপিএম পার্টি অফিস
Image

মহকুমা শাসকের নির্দেশে চন্ডিপুরে খোলা দেয়া হল সিপিএম পার্টি অফিস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ দীর্ঘদিন পর তালামুক্ত হলো সিপিআইএম চন্ডিপুর অঞ্চল কমিটির অফিস৷ কৈলাসহর মহকুমা শসকের নির্দেশে আজ বিশ্বরঞ্জন দেববর্র্ম চন্ডিপুর অঞ্চল কমিটির অফিস তালা খুলে সমর্থকদের হাতে হস্তান্তর করে৷


সিপিআইএম চন্ডিপুর অঞ্চল কমিটির অভিযোগ ছিল ৭ জানুয়ারি সিপিাইএম চন্ডিপুর অঞ্চল কমিটির এক কর্মী জেলা সম্পাদকের গাড়িচালক চন্ডিপুর যাওয়ার সময় বিজেপি দলের কর্মী-সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়৷ পরবর্তী সময়ে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পার্টি অফিসে যায়৷ তখন পার্টি অফিসে থাকা অন্যান্য কর্মীসমর্থকরা আহত দলীয় কর্মীকে বাঁচানোর জন্য দমকলে খবর দিলে পরিস্থিতি উত্তপ্ত থাকায় দমকল আহত কর্মীকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করে৷ পরবর্তী সময়ে সিপিআইএম পার্টি অফিসে থাকা দলীয় কর্মী সমর্থকরা নিজেরাই রিকশা করে আহত কর্মীকে জেলা হাসপাতালে নিয়ে যায়৷ তারা যখন পার্টি অফিসে ফিরে আসে তখন দেখে পার্টি অফিস তালাবন্ধ৷


কে বা কারা দলীয় অফিস তারা বন্ধ করেছে সে ব্যাপারে কোন কিছু না জানতে পারে তারা এ ব্যাপারে কৈলাসহর মহকুমা প্রশাসনের শরণাপন্ন হয়৷ যদিও পরবর্তী সময় জানা যায় যে, গত ৭ জানুয়ারি ২০২০ চন্ডিপুর বিজেপি মণ্ডল সভাপতি লিখিত অভিযোগমূলে সিপিআইএম চন্ডিপুর অঞ্চল কমিটি অফিস তালাবন্ধ করে মহকুমা প্রশাসন৷ গত ১০ জানুয়ারি ভারত বনকে কেন্দ্র করে কৈলাসহর চন্ডিপুর এলাকায় সিপিআইএম বিজেপি দলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল৷ এই বন্ধের বিরোধিতায় শহরের রাজপথ ও রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়েছিল৷ দীর্ঘ ২৮ দিন তারা বন্ধ থাকার পর অবশেষে মহকুমা প্রশাসন এর তরফ থেকে পার্টি অফিসে তালা খুলে কর্মী সমর্থকদের হাতে হস্তান্তর করা হয়৷


সিপিআইএম দলের পক্ষে উপস্থিত ছিলেন সহ সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, সিপিআইএম সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর এর বিধায়ক মোবাশ্বর আলী সহ অন্যান্য জেলা ও মহকুমা নেতৃত্বরা৷ জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, ৩ জানুয়ারি রাজ্যে ক্ষমতা পালাবদল হবার পর থেকেই সারা রাজ্যে এবং একের পর এক আক্রমণ সংঘটিত হয়েছে দলীয় কর্মী-সমর্থকদের উপর৷ চন্ডিপুর অঞ্চল কমিটি অফিসে গত তিন তারিখ ভাঙচুর ও অগ্ণিসংযোগ করা হয়৷ পরবর্তী সময়ে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷


এরপর ধারাবাহিকভাবে সিপিএণ চন্ডিপুর অঞ্চল কমিটির অফিস ও কর্মীদের উপর আক্রমণ হয়ে আসছে বিভিন্ন সময়ে দেখা গেছে মিথ্যা অভিযোগ তুলে পার্টি অফিসে অস্ত্রশস্ত্র মজুত রয়েছে এই অভিযোগ তুলে এর আগেও দু’বার এই পার্টি অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছিল পাশাপাশি পার্টি অফিসের আয়োজনে মজুমদারের মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা৷ এভাবে একের পর এক আক্রমণ সংগঠিত হয়ে আসছে সিপিএম দলের কার্যালয় ও কর্মী-সমর্থকদের উপর৷ বিজেপি যখন বুঝতে পারছে যে তাদের জনসমর্থন ক্রমেই কমে আসছে তারা ততই বিরোধী দলগুলির উপর আক্রমণ সংগঠিত করছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top