News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলাকে স্মার্ট বানাতে উচ্ছেদ অব্যাহত, বাড়ির বাউন্ডারি ভাঙতে চলছে বোল ডজার
Image

আগরতলাকে স্মার্ট বানাতে উচ্ছেদ অব্যাহত, বাড়ির বাউন্ডারি ভাঙতে চলছে বোল ডজার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ আগরতলা পুর নিগম এলাকায় বেআইনি জবরদখল মুক্ত করার নাম করে পুর নিগমের সিইও ডাঃ শৈলেশ যাদব অনৈতিক কাজকর্মে লিপ্ত হচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ বুধবার মঠচৌমুহনী এলাকার একটি বাড়ির সামনের অংশের বাউন্ডারি ওয়াল ভাঙাকে কেন্দ্র করে এ ধরনের অভিযোগের অবতারণা৷ স্মার্ট সিটির দৌলতে রাজধানী আগরতলা শহর এলাকায় বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে৷


এরই অঙ্গ হিসেবে সরকারী জায়গা জবর দখল মুক্ত করতে ময়দানে নেমেছে পুর প্রশাসন৷ বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি রাস্তার পাশের বাড়ি ঘরের মালিকরা যেখানে যেখানে সরকারি জায়গা জবর দখল করে রেখেছেন সেসব জায়গা দখল মুক্ত করার প্রয়াসও হাতে নেওয়া হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে বুধবার মঠচৌমুহনী এলাকার একটি বাড়ির সম্মুখ ভাগে বোল ডোজার দিয়ে দেওয়াল ভেঙে জবর দখল মুক্ত করা হয় তাতে নেতৃত্ব দেন পুরনিগমের খোদ সিইও ডাঃ শৈলেশ যাদব৷ তাতে সংশ্লিষ্ট বাড়ির লোকজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ অভিযোগ সিইও অনৈতিকভাবে বাড়িটির সম্মুখ ভাগ বোল ডোজার দিয়ে ভেঙে দিয়েছেন ৷


আশপাশে আরও বহু জায়গা জবর দখল করে রেখেছে অনেকেই সেখানে কোন ধরনের অভিযান চালানো হয়নি৷ শুধু তাই নয় আগাম কোন নোটিশ না দিয়েই বাড়িটিতে বোল ডজার নিয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ আনা হয়েছে৷ এ নিয়ে ক্ষোভে ফঁুসছে পরিবারটি৷ আগরতলা স্মার্ট সিটির বিভিন্ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে জবর দখলকৃত জমি পুনরুদ্ধার জরুরি হয়ে উঠেছে৷ সেজন্যই পুর নিগমের টাক্সফোস বাহিনী অভিযানে নেমেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top