News Flash

  • Home
  • Uncategorized
  • মরশুমের শীতলতম দিন ছিল মঙ্গলবার, আজ থেকে ঊর্ধমুখী হবে পারদ
Image

মরশুমের শীতলতম দিন ছিল মঙ্গলবার, আজ থেকে ঊর্ধমুখী হবে পারদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ঠাণ্ডায় কাবু ত্রিপুরা৷ আজ মরশুমের সবচেয়ে শীতলতম দিন ছিল৷ সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে৷ তবে, আগামীকাল থেকে পারদ চড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷


আগরতলা বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, আগামী ৯ ফেব্রুয়ারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ তবে, ভারী বৃষ্টিপাত হবে না৷ হালকা কিংবা মাঝারি বৃষ্টিপাত হবে ওইদিন৷ তাঁর কথায়, আজ মরশুমের সবচেয়ে শীতলতম দিন ছিল৷ পারদ নেমে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল৷ কিন্তু, আগামীকাল থেকেই পারদ চড়তে শুরু করবে৷ তাঁর দাবি, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পারদ ক্রমশ ঊর্ধমুখী হবে৷ এতে শীতের প্রভাব কমবে বলে তিনি অনুমান করছেন৷


তিনি বলেন, আজ আকাশ পরিষ্কার ছিল৷ তবে সকালের দিকে চারিদিক কুয়াশায় ঢাকা ছিল৷ দিনের সবর্োচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে৷ তাঁর কথায়, সম্প্রতি আবহাওয়ার তারতম্যের বিশেষ কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top