News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি ও সিএএ ইস্যুতে ফের মাঠে নামছে আইএনপিটি
Image

এনআরসি ও সিএএ ইস্যুতে ফের মাঠে নামছে আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ পাহাড় রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে ওঠা আইএনপিটি সংশোধীত নাগরিকত্ব আইন এবং এনআরসি ইস্যুতে ফের মাঠে নামছে৷ শুধু তাই নয়, এডিসি নির্বাচনে বিজেপি এবং আইপিএফটি ছাড়া অন্য যে কোনও রাজনৈতিক দলের সাথে সমঝোতার পথেই হাটছে উপজাতি ভিত্তিক এই আঞ্চলিক দল৷ সেই লক্ষ্যে আজ আইএনপিটি কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷


বৈঠক শেষে আইএনপিটি’র সাধারণ সম্পাদক জগদিশ দেববর্মা জানিয়েছেন, আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি খুমুলুঙে দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে৷ ১০ ফেব্রুয়ারি থেকে সংশোধীত নাগরিকত্ব আইন ও এনআরসি’র বিরোধীতায় পৃথক ভাবে আন্দোলন সংগঠিত করা হবে৷ তিনি বলেন, প্রতিটি বিভাগে গণবস্থান করবে আইএনপিটি৷


এদিকে, আসন্ন এডিসি নির্বাচনে রাজনৈতিক দলের সাথে সমঝোতার দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিটিকে দেওয়া হয়েছে৷ চেয়ারম্যান হিসেবে বিজয় রাঙ্খল এবং কনভেনর পদে জগদিশ দেববর্মা সহ ৮ জনের ওই কমিটি গঠন করা হয়েছে৷ জগদিশ দেববর্মার কথায়, রাজ্যে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি এবং আইপিএফটিকে বাদ দিয়ে যে কোনও রাজনৈতিক দলের সাথে জোটের জন্য দরজা খোলা রাখবে আইএনপিটি৷
ধারনা করা হচ্ছে, আইএনপিটি পাহাড় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠার মরিয়া চেষ্টা চালাবে৷ কারণ, সংশোধীত নাগরিকত্ব আইন এবং এনআরসি ইস্যুকে তারা মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top