News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানতে চাইলেন কেজরিওয়াল
Image

দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানতে চাইলেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.):  দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে তা জানতে চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল | মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আসন্ন বিধানসভা নির্বাচনের আপের প্রধান প্রতিপক্ষের বিরুদ্ধে  প্রশ্ন ছুড়ে কেজরিওয়াল বলেন, ‘‘অমিত শাহ বলেছেন দিল্লির জনাদেশ পেলেই তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানাবেন। কিন্তু দিল্লির মানুষ জানতে চায় তারা বিজেপিকে ভোট দিলে কে তাদের মুখ্যমন্ত্রী হবে।

দিল্লি বিধানসভা নির্বাচ‌নের বাকি আর তিন দিন। ঠিক সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে বলেন |   পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রধান প্রতিপক্ষের দিকে  চ্যালেঞ্জ করে কেজরিওয়াল বলেন, “বুধবার দুপুর ১টা পর্যন্ত ওদের সময় দিলাম৷ আমি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে বিতর্কে বসতে চাই। আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজেপি কোনও নাম ঘোষনা না করতে পারে, তাহলে আমি একটি সাংবাদিক সম্মেলন করবো”।

সাংবাদিক সম্মেলনে তিনি ঠিক কী বলবেন, সে বিষয়ে একটি কথাও না বলে কেজরিওয়াল বলেছেন, ‘‘অমিত শাহ বলেছেন দিল্লির জনাদেশ পেলেই তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানাবেন। কিন্তু দিল্লির মানুষ জানতে চায় তারা বিজেপিকে ভোট দিলে কে তাদের মুখ্যমন্ত্রী হবে। যদি অমিত শাহ কোনও অশিক্ষিত ও অযোগ্য মানুষের নাম করেন। সেটা দিল্লির মানুষদের সঙ্গে প্রবঞ্চনা হবে।”

তবে এবিষয়ে বিজেপি এখনও একটি কথাও বলেনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top