News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রিপার ট্রাক পিষে মারল পথচারীকে, বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুপুত্রের
Image

ট্রিপার ট্রাক পিষে মারল পথচারীকে, বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুপুত্রের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর/চড়িলাম, ২ ফেব্রুয়ারি৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি হল দুজন৷ একজন ট্রিপার ট্রাকের ধাক্কায় এবং অন্যজন বাসের ধাক্কায়৷ সংবাদে প্রকাশ, বেপরোয়া টাটা ট্রিপার কেড়ে নিল এক তরতাজা যুবকের প্রান৷ ঘটনা চন্ডিপুর ব্লকের অধীন ছনতৈল গ্রাম পঞ্চায়েত হালাই বস্তি এলাকায়৷ এলাকাবাসী বেপরোয়া ট্রিপার ও ড্রজারটিকে আটক করে কৈলাশহর থানার হাতে তুলে দেয়৷ মৃত যুবকের নাম গৌতম বাহাদুর রায়, পেশায় দিনমজুর৷


জানা গিয়েছে, বেশ কয়েকদিন যাবৎ স্থানীয় আশা ব্রিক কনস্ট্রাকশন এবিসি-এর ইট ভাট্টার জন্য হালাই বস্তি এলাকা থেকে মাটি নিচ্ছিল ইটভটাটার গাড়ি ও ড্রাজার৷ স্থানীয় এলাকাবাসীরা বেশ কয়েকবার বাধা দেওয়া সত্বেও কোন কাজ হয়নি ইটভাট্টার মালিক নিজ ক্ষমতাবলে এই এলাকায় অনুপযুক্ত ও অপ্রশস্ত গ্রামীণ রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করার ছিল৷ আজ সকাল দশটা নাগাদ বাড়ি থেকে গ্রামের দোকানে আলু কিনতে যায় গৌতম বাহাদুর প্রায়৷ আলু কিনে বাড়ি ফেরার পথে বেপোরোয়া টিআর০২ এইচ১৬৪৬ নাম্বারের টাটা টিপার গাড়িটি গৌতমকে পিষে দেয়৷ স্থানীয় এলাকাবাসী ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে ড্রজার ও ট্রিপার গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়৷


পরবর্তী সময়ে কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৌতম বাহাদুর রায়ের দেহ উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্ত করার জনৌত্থ্য৷ পুলিশ গাড়ি দুটিকে কৈলাসহর থানা হেফাজতে নিয়ে আসে৷ গৌতম বাহাদুর রায় অত্যন্ত দরিদ্র পরিবারের পেশায় দিনমজুর পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি৷ প্রাথমিকভাবে জানা যায় গাড়ি দুটি আশা ব্রিজ কনস্ট্রাকশন এর নিজস্ব৷ এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘাতক গাড়ি চালকের চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অসহায় গৌতমের পরিবারের ক্ষতিপূরণ দাবি করছে৷


এদিকে যান সন্ত্রাসে প্রাণ গেল পাঁচবছরের এক শিশুর৷ ঘটনা শনিবার বিকেলে বিশালগড় থানাধীন দুই নং গেইট এলাকার আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে৷ শিশুটির বাড়ি সবরপাড়া এলাকায়৷ শিশুটির নাম আমেন সবর৷ জানা গেছে একটি বাস গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ মৃত শিশুটির মা একজন বাগানের শ্রমিক৷ শিশুটির মা হরিশনগর চা-পাতা বাগানের অফিসে গিয়েছিলেন কাজের টাকা আনতে৷ তখন শিশুটির দিকে আর তার মার নজর ছিল না৷ শিশুটি জাতীয় সড়কে চলে আসে৷ সেখানে তাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ৷ প্রথমে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে৷ পরে হাপানিয়া হাসপাতালেই সে মৃত্যুর কোলে ঢলে পরে বলে জানা যায়৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top