News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাহ্যিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় : ভেঙ্কাইয়া নাইডু
Image

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাহ্যিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় : ভেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতের সুরক্ষা, নিরাপত্তা এবং অখণ্ডতার সঙ্গে কোনও আপস করা হবে না। তাই ভারত তার অভ্যন্তরীণ বিষয়ে কোনও বাহ্যিক হস্তক্ষেপ গ্রহণ করবে না বলে স্পষ্ট করছেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। সোমবার উপরাষ্ট্রপতির বাসভবনে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত কৌটিল্য ফেলোশিপ প্রোগ্রামে (কেএফপি) অংশ নেওয়া প্রতিনিধিদের উদ্দেশ্যে উপরাষ্ট্রপতি বলেন, জম্মু ও কাশ্মীরের পুনর্গঠনের উদ্দেশ্য ওই এলাকাকে উন্নয়নের মূলস্রোতে অন্তর্ভুক্ত করা।সন্ত্রাসবাদ গোটা মানব সমাজের কাছে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই সন্ত্রাসবাদীদের কোন ধর্ম নেই বলেও তিনি জানিয়েছেন। দেশের বিদেশ নীতি ও জননীতি নিয়ে আলোচনা করে তিনি বলেন, ভারত গোটা বিশ্বকে একটি পরিবার হিসাবে মনে করে। আর এই কারণে ভারত কখনই কোনও দেশে আগে আক্রমণ করেনি। ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।

নাইডু বলেন, দেশের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও, ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। তিনি আরও বলেন, সংস্কারের ধারাবাহিকতা যদি একই গতিতে অব্যাহত থাকে তবে এটি তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে। ভেঙ্কাইয়া বলেন, কৌটিল্য ফেলোশিপ আমাদের ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় বিদেশনীতির উদ্দেশ্য এবং দেশের গণতান্ত্রিক সংস্থাগুলিকে অধ্যয়নের সুযোগ দেবে। কৌটিল্য, যার নামে এই ফেলোশিপ শুরু হয়েছে, তিনি ৮০০০ শ্লোকের “আর্থশাস্ত্র” রচনা করেছিলেন।যার মধ্যে কূটনীতির ১৮০ টি দিক নিয়ে আলোচনা করা আজও প্রাসঙ্গিক। এই অনুষ্ঠানে উপাচার্য অ্যাডমিরাল শেখর সিনহা, ইন্ডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য রাম মাধব, পরিচালন কমিটির সদস্য এবং কৌটিল্য ফেলোশিপ প্রোগ্রামের শতাধিক অংশগ্রহণকারীরা এদিন উপস্থিত ছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top