News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ বামফ্রন্ট ও কংগ্রেসের
Image

সাধারণ বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ বামফ্রন্ট ও কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেটকে ত্রিপুরার দুই বিরোধী দল বামফ্রন্ট ও কংগ্রেস সমালোচনায় বিদ্ধ করেছে৷ বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধরের বক্তব্য, বর্তমানে কেন্দ্রের শাসনে যাঁরা রয়েছে তাঁরা দেশ বিক্রি করতে চাইছে৷ বাজেটে তারই প্রতিফলন ঘটেছে৷ প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের দাবি, সাধারণ বাজেটে গল্প ছাড়া আর কিছুই নেই৷ এ-ধরনের বাজেটে ভবিষ্যতে গরিবেরা ভাত খেতে পারবেন না৷ এতে মনে হচ্ছে, সাধারণ বাজেট নিয়ে ত্রিপুরার বামফ্রন্ট কমিটি ও কংগ্রেস ভীষণ অসন্তুষ্ট৷


শনিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের ব্যয়বরাদ্দের প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ কেন্দ্রীয় সরকারের এই বাজেটকে ত্রিপুরায়ও বিরোধীরা সমালোচনা করতে ছাড়েননি৷ আজ ত্রিপুরা বামফ্রন্টের কমিটির আহ্বায়ক বিজন ধর বাজেটের প্রতিক্রিয়ায় বলেন, দলীয় কাজে ব্যস্ততার কারণে বাজেট সম্পর্কে বিশেষ জানা সম্ভব হয়নি৷ তবে, সিপিএম পলিটব্যুরো বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেবে৷ শুধু একটু বলতে পারি, দেশ বিক্রি করার সরকার রয়েছে কেন্দ্রের ক্ষমতায়৷ এই বাজেটে তারই প্রতিফলন দেখা গেছে৷


প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষকান্তি বিশ্বাসও সাধারণ বাজেটের তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর কথায়, এই বাজেটে গল্প ছাড়া আর কিছুই নেই৷ কারণ, গরিবের জন্য কিছু রাখা হয়নি৷ তাঁর দাবি, অনেক ক্ষেত্রে বরাদ্দ অর্থ আগের তুলনায় কমেছে৷ সবচেয়ে উদ্বেগের বিষয় হল কর্মসংস্থান নিয়ে বাজেটে কোনও দিশা দেখানো হয়নি৷ তিনি বলেন, সামান্য আয়কর ছাড় ছাড়া আর কিছুই তেমন চোখে পড়ছে না৷ তাতে মনে হচ্ছে, এ-ধরনের বাজেটে ভবিষ্যতে গরিবেরা ভাত খেতে পারবেন না৷ তিনি সুর চড়িয়ে বলেন, ত্রিপুরার জন্য বিশেষ কোনও বরাদ্দ রাখা হয়নি৷ তাই এই বাজেট চরম হতাশাজনক বলে দাবি করেন তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top