নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট শনিবার দ্বিতীয়দিন অতিক্রান্ত হয়েছে৷ ধর্মঘটের ফলে ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণভাবে বিপর্যস্থ হয়ে পড়েছে৷
তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ বিশেষ করে ইংরেজী মাসের প্রথম দিনেই ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকায় সরকারি কর্মচারীরা বেতনের টাকা তুলতে মারাত্মক সমস্যার সম্মুখীন হন৷ এটিএম পরিষেবা বহাল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই টাকার মজুত নেই৷ ফলে জরুরী প্রয়োজনেও ভোক্তারা টাকা পয়সা তুলতে পারছেন না৷ পে রিভিশনসহ ব্যাঙ্ক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই এই ধর্মঘট৷


















