News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম রাজ্য কমিটির বৈঠকে গুরুত্ব পেল এডিসি নির্বাচনসহ বিভিন্ন ইস্যু
Image

সিপিএম রাজ্য কমিটির বৈঠকে গুরুত্ব পেল এডিসি নির্বাচনসহ বিভিন্ন ইস্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শুক্রবার মেলারমাঠস্থিত দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ বৈঠকে আসন্ন এডিসি নির্বাচন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়৷ দেশের ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যে আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়৷ বৈঠকে পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন৷ সিপিআইএমের রাজ্য কমিটির এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল৷


জানা গিয়েছে, বৈঠকের মূল বিষয়বস্তু ছিল কেন্দ্রীয় কমিটির বৈঠকের রিপোর্ট নিয়ে আলোচনা করা৷ তাছাড়া এজেন্ডার মধ্যে ছিল রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি৷ প্রথমেই কেন্দ্রীয় কমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকজন সদস্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷


তাদের অভিমত বিজেপি পরিচালিত ২৩ মাসের জোট সরকারের জমানায় রাজ্যের পরিস্থিতি একেবারে ভয়াবহ হয়ে পড়েছে৷ গণতান্ত্রিক ব্যবস্থাপনা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে৷ আইনের কোন অস্তিত্ব এই সরকারের জমানাতে নেই৷ প্রতিদিন চলছে খুন, ধর্ষণ ইত্যাদির মতো অপরাধ৷ নারীদের উপর নির্যাতনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন সিপিএম রাজ্য কমিটির নেতৃত্ব৷ পাশাপাশি বিজেপির ভিশন ডকুমেন্টের বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে৷ সামনেই এডিসির নির্বাচন৷ তাই বিজেপি জোট সরকারের ব্যর্থতার দিকগুলি জনসমক্ষে তুলে ধরা হবে৷ পাশাপাশি পরবর্তী আন্দোলনসূচীও গ্রহণ করা হবে আগামী কিছুদিনের মধ্যেই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top