News Flash

  • Home
  • Uncategorized
  • মানেসর ও চাওলা ক্যাম্পে কোয়ারেন্টাইন কেন্দ্র গড়ে তোলা হয়েছে
Image

মানেসর ও চাওলা ক্যাম্পে কোয়ারেন্টাইন কেন্দ্র গড়ে তোলা হয়েছে

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি  (হি.স.): চিনে নোভেল কোরনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পরার পর উদ্ভূত পরিস্থিতিতে সে দেশের উহান শহর থেকে জরুরীভিত্তিতে ৩৬৬ জন ভারতীয়কে সরিয়ে আনা হচ্ছে| এর জন্য কেন্দ্র সবরকমের ব্যবস্থা করেছে। এয়ার ইন্ডিয়া একটি বিমানে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্যারা মেডিক্যাল কর্মীদের দল পাঠানো হয়েছে।

এ খবর জানিয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো লিখেছে, যাঁরা চিন থেকে আসবেন, তাঁদের ১৪ দিন দুটি ক্যোয়ারেন্টাইন কেন্দ্রে সম্পূর্ণ আলাদা ভাবে রাখা হবে। সশস্ত্রবাহিনীর চিকিৎসা পরিসেবা বিভাগ মানেসর ও ভারত তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) চাওলা ক্যাম্পে এই কেন্দ্রগুলি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। আনুমানিক ২৮০ জন পুরুষ যাত্রীকে মানেসর ক্যম্পে পাঠান হবে আর ৯০ জনের মত মহিলা ও অন্যান্য চাওলা ক্যাম্পে রাখা হবে।                                                                      

কারও শরীরে নোভেল কোরনা ভাইরাস সংক্রমণ দেখা দিলে তাঁকে আরও চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সে ক্ষেত্রে ওই ব্যক্তিকে আরো বেশি দিন আলাদা করে রাখতে হবে কি না, তা বিবেচনা করে দেখা হবে। আইটিবিপি-র ক্যাম্পে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নোডাল অফিসারের দায়িত্বে থাকবেন ডিজিএইচএস ডঃ রাজীব গরগ।  সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিসেবা বিভাগ মানেসর ক্যাম্পের দায়িত্বে থাকবে। দুটি কেন্দ্রেই একদল চিকিৎসকের নেতৃত্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা থাকবে। এ ছাড়াও আশঙ্কাজনক রোগীদের জন্য দিল্লির সফদরজঙ হাসপাতালে ৫০ টি বিশেষ সজ্জার ব্যবস্থা থাকবে। এই সব কোয়ারেন্টাইন কেন্দ্রে ১৪ দিন সকলকে বিশেষ স্বাস্থ্যসংক্রান্ত  নজরদারীর ব্যবস্থাপনায় রাখা হবে। 

সমন্বয়ের জন্য স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের একজন করে নোডাল অফিসার রাখা হয়েছে। নিরবিচ্ছিন্ন যোগাযোগের লক্ষ্যে নোডাল অফিসার সহ এই সব আধিকারিকদের নিয়ে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ-ও তৈরি করা হবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top