News Flash

  • Home
  • Uncategorized
  • জাল পিআরসি চক্র সদর এসডিএম অফিসে মহিলাসহ ধৃত চারজন
Image

জাল পিআরসি চক্র সদর এসডিএম অফিসে মহিলাসহ ধৃত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ জাল পিআরসি সার্টিফিকেট চক্র ফের রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে৷ সদর মহকুমা শাসক অফিস থেকে পিআরসি বের করে দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করে চলছিল দুষ্টু চক্রটি৷ চক্রটি ইতিমধ্যেই ধরা পড়েছে৷ এই চক্রে জড়িত মহিলা সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুুলিশ৷


রাজধানী আগরতলা শহর এলাকাতেও জাল সার্টিফিকেট বিক্রয় চক্রটি সক্রিয় রয়েছে৷ সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু করা সত্ত্বেও একাংশ সহজ সরল মানুষ এই দুষ্টুচক্রের ফাঁদে পড়ে টাকা পয়সা খুয়াচ্ছেন এবং এসব জাল সার্টিফিকেট নিয়ে আইনি ফ্যাসাদে পড়ছেন৷ এ ধরনেরই একটি দুষ্টুচক্রের হদিশ মিলেছে খোদ রাজধানী আগরতলা শহরে৷ চক্রটি দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে৷ এসডিএম অফিসে এই চক্র ধরা পড়েছে৷ জাল পিআরসি সার্টিফিকেট সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে অতিরিক্ত মহকুমা শাসক বিনয়ভূষণ দাস চক্রটিকে জালে তুলতে সক্ষম হয়েছেন৷


 যারা চক্রটির ফাঁদে পড়ে টাকা পয়সা খুইয়েছেন তারা জানান, অরজিনিয়াল সার্টিফিকেট করে দেবার নাম করেই তারা প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে আদায় করেছে৷ তাদের কাছ থেকে নেওয়া সার্টিফিকেট নিয়ে তারা বিপাকে পড়েছেন৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে অতিরিক্ত মহকুমা শাসক সদর বিনয়ভূষণ দাস জানান, জাল সার্টিফিকেট চক্রে এখনও পর্যন্ত ৪ জনকে আটক করা সম্ভব হয়েছে৷ এই চক্রের মূল পান্ডা হল জিতু মিঞা৷ অপর দুইজন হল সুলতান মিঢা ও তার স্ত্রী জাহেরা বেগম৷ তাদের প্রত্যেকের বাড়ি ইন্দ্রনগর এলাকায়৷


তাদের জবানবন্দী অনুযায়ী এই চক্রের আরও একজনকে আটক করা হয়েছে৷ অতিরিক্ত মহকুমা শাসককে বিনয় ভূষণ দাস জানান, ৪ জনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ জাল সার্টিফিকেট চক্রটি বহুদিন ধরেই সক্রিয় হয়ে উঠেছে৷ পিআরটিসি, আধার কার্ড, বার্থ সার্ঠিফিকেট, ডেথ সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সহ নানা সার্টিফিকেট জাল করে তারা দীর্ঘদিন ধরেই অর্থ কামাই করে চলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top