News Flash

  • Home
  • Uncategorized
  • দমতলা আর্ট সুকলের উদ্যোগে ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনী
Image

দমতলা আর্ট সুকলের উদ্যোগে ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩১ জানুয়ারি৷৷ ত্রিপুরার আর্ট সোসাইটি অনুমোদিত উত্তর জেলার কদমতলা আর্ট সুকলের উদ্যোগে ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়৷ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উত্তর জেলার সহকারি জেলা সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ৷ তাছাড়া উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রতা দেব, কদমতলা আর্ট সুকলের কর্ণধার সুরজ ঘোষ প্রমূখ৷ প্রদীপ প্রজ্জ্বলনের পর কদমতলা আর্ট সুকলের ছাত্রছাত্রীরা একটি উদ্বোধনী সংগীত পরিবেশন করে৷ পরিবেশন করা হয় নৃত্য,গান ও আবৃত্তি৷ তাছাড়া কদমতলা আর্ট সুকলের সকল ছাত্র-ছাত্রীদের হাতে উপস্থিত অতিথিরা সুকলের পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেন৷ পাশাপাশি উপস্থিত অতিথি ও অভিভাবকগণ চিত্রশিল্পী প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনী ঘুরে ঘুরে প্রত্যক্ষ৷ তবে প্রথমবারের মতো কদমতলা এলাকায় চিত্রশিল্প প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনী হওয়াতে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও সাধারন জনগন অনেকটাই আনন্দিত৷


এদিকে কদমতলা আর্ট সুকলের কর্ণধার সুরজ ঘোষ জানান,উনার সুকলে মোট ২৫০ জন ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষক ৫ জন৷অনেক আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে টানা ১৯ বছর যাবত ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত কদমতলা আর্ট সুকলটি চালিয়ে যাচ্ছেন৷সুরজ ঘোষ আরো জানান,২ দিনব্যাপী চিত্রশিল্প ও কারুশিল্প প্রদর্শনীতে উনার সুকলের সকল ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করেছে৷সর্বমোট ১ হাজার চিত্র ও কারু শিল্প প্রদর্শনীর জন্য তুলে ধরা হয়েছে৷তার মধ্যে রয়েছে পেপার আর্ট,ক্রাফট ওয়ার্ক,ক্যানভাস ও পেইন্টিং এর উপর নানা প্রদর্শনী৷তবে প্রথমবারের মতো চিত্র প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনী আয়োজন করে উনি ভালই সাড়া পেয়েছেন৷


অপরদিকে এই অনুষ্ঠানের উদ্বোধক তথা উত্তর জেলার সহকারি জেলা সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ জানান, কদমতলা আর্ট সুকলের কর্ণধার তথা শিক্ষকের এরকম প্রয়াসে প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের প্রতিভা ফুটে উঠেছে৷ সংসৃকতিকে বাঁচাতে এরকমের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top