News Flash

  • Home
  • Uncategorized
  • মালয়েশিয়ায় মৃত্যু রাজ্যের যুবকের, আশঙ্কা করোনা ভাইরাসে আক্রান্তের
Image

মালয়েশিয়ায় মৃত্যু রাজ্যের যুবকের, আশঙ্কা করোনা ভাইরাসে আক্রান্তের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩০ জানুয়ারি৷৷ পেটের তাগিদে মালয়েশিয়া গিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরা হল না ত্রিপুরার এক যুবকের৷ সিপাহিজলা জেলার মধুপুর থানাধীন পুরাথল রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মণির হুসেন (২৩) মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর ছড়িয়েছে৷ বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন৷ যুবকটি মালেয়শিয়ায় একটি হোস্টেলে কুক হিসেবে কর্মরত ছিলেন৷ তবে, দিন যতই যাচ্ছে মণির হুসেনের মৃত্যুর কারণ নিয়ে চলছে নানা কথা৷ পরিবারের লোকজনও সঠিক ভাবে কিছু বলতে পারছে না৷ এও খবর রটেছে এনকেফেলাইটিসে নাকি ওই যুবকের মৃত্যু হয়েছে৷


মণির হুসেনের দাদু সাহিদ মিয়াঁ জানিয়েছেন, ২০১৮ সালে মালয়েশিয়ায় কাজের সন্ধানে গিয়েছিলেন তাঁর নাতি৷ সেখানে চাকরিও হয়েছিল তাঁর৷ কিন্ত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হবে তা এখনও বিশ্বাস করতে পারছেন না৷ দাদু সাহিদ বলেন, ২০১৬ সালে মণির বিয়ে করেছিলেন৷ কিন্ত অধিক রোজগারের জন্য সদূর মালয়েশিয়ায় পাড়ি দেন৷ তিনি জানান, ত্রিপুরা সরকারের সাথে যোগাযোগ করে তাঁর মৃতদেহ বাড়িতে আনার চেষ্টা হচ্ছে৷ কিন্তু, কবে নাগাদ তাঁর মৃতদেহ বাড়িতে ফিরবে তা বলতে পারছেন না তিনি৷


মণিরের বাবা শাহজাহান মিয়াঁ পুত্রশোকে দিশেহারা হয়ে পড়েছেন৷ তিনি বলেন, মণির-সহ তাঁর চার ছেলে এবং এক কন্যা রয়েছে৷ মণির পরিবারের মূল অর্থ উপার্জনকারী ছিলেন৷ মণিরের মৃত্যুতে পুত্রবধূ এবং পরিবারের অন্যান্য সদস্যদের জীবিকা নির্বাহ নিয়ে তিনি ভীষণ চিন্তায় পড়েছেন৷


পরিবার সূত্রে জানা গিয়েছে, বিদেশে চাকুরী করলেও নিয়মিত বাড়ীর সাথে যোগাযোগ রক্ষা করতো৷ প্রায় ছয়দিন আগে ইমো সিস্টেমে ভিডিও কলিং এর মাধ্যমে মোবাইলে পরিবারের লোকজনের সাথে কথা বলেছিল৷ কিন্তু, গত চারদিন যাবৎ মণির হোসেনকে ফোনে পাওয়া যাচ্ছে না৷ বাধ্য হয়ে পরিবারের লোকজন চেতক নামের ওই হোটেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে৷ কর্তৃপক্ষ নাকি জানায় মণির হুসেন শারীরিক দিক দিয়ে আসুস্থ৷ মালয়েশিয়ার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন৷ এরই মধ্যে পরিবারে আসে দুঃসংবাদ৷ হোটেল কর্তৃপক্ষ জানায় মণির হুসেনের মৃত্যু হয়েছে৷ কর্তৃপক্ষ আরও জানায় কয়েকদিন ধরেই মণির হুসেনের জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল৷ রক্ত চলাচল বন্ধ হয়ে যায়৷ শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে যায়৷ তাতেই মণির হুসেনের মৃত্যু হয়৷


এদিকে, ভারত ও মালয়েশিয়া সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে মণির হুসেনের মৃতদেহ বাড়িতে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সেই দেশ থেকে বিশালগড়ের পুরাথলস্থিত বাড়িতে মণির হুসেনের কফিনবন্দি মৃতদেহ আসতে কমপক্ষে এক থেকে দেড়মাস সময় লেগে যাবে বলে একটি সূত্রে খবর৷ প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপে ভারতে কেরালা ও উত্তরপ্রদেশে দু’জনের মৃত্যু হয়েছে৷ এরপর গোটা দেশেই বিমানবন্দরে নজরদারী বাড়ানো হয়েছে৷ আগরতলায় বীর বিক্রম বিমানবন্দরেও কঠোর নজরদারী চালানো হচ্ছে বলে খবর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top