News Flash

  • Home
  • Uncategorized
  • ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন
Image

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন

 লন্ডন, ৩১ জানুয়ারি (হি.স.) : শুক্রবার রাতে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন। এই প্রথম ইউরোপিয় ইউনিয়ন থেকে কোনও সদস্য দেশ বেরিয়ে যাচ্ছে। ২০১৬ সালে ব্রেক্সিট নিয়ে গণভোটে এবং তিনবার প্রধানমন্ত্রী বদলের পর ব্রিটেনের এই প্রস্থান। তবে আগামী ১১ মাস ব্রিটেন নামেই সদস্য থাকবে। সেই অন্তর্বর্তী সময়ের মধ্যে বিচ্ছেদের সব প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এই সময়ে ব্রিটেন ইইউ-এর সব নিয়ম মেনে চলবে। তবে ইইউ নেতাদের কোনও বৈঠকে তারা থাকতে পারবে না। শুক্রবারই স্থানীয় সময় রাত ১১টা ১ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংসদের সামনে এবং দেশের অন্যত্রও হবে পার্টি,ভোজসভা। ব্রেক্সিট বিরোধীরও প্রতিবাদ জানাবেন সব জায়গায়। ব্রাসেলসে ইইউ সদর দফতরের সব জায়গা থেকে সরিয়ে ফেলা হবে ব্রিটিশ জাতীয় পতাকা ইউনিয়ন জ্যাক। ইইউ-র বাকি সদস্যদের কাছে দিনটি দুঃখের। ৩১ ডিসেম্বর অন্তর্বর্তী সময়সীমা শেষ হওয়ার ব্রিটেনকে সবার সঙ্গে নতুন করে বাণিজ্য চুক্তি করতে হবে। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে এই আলোচনা। ইইউ বাজারে ব্যবসার জন্য ঢুকতে ব্রিটেনকে কত টাকা দিতে হবে তা নিয়েও কথা হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top