News Flash

  • Home
  • Uncategorized
  • বিভাজনকামী শক্তিকে মদত জোগাচ্ছে রাহুল, তোপ বিজেপির
Image

বিভাজনকামী শক্তিকে মদত জোগাচ্ছে রাহুল, তোপ বিজেপির

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) :  নাথুরাম গোডসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টানার জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিন্দায় মুখর হলেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমহা রাও। রাহুল গান্ধীকে বিচ্ছিন্নতাকামী শক্তির সপক্ষে দাঁড়িয়ে রয়েছেন বলে দাবি করেছেন তিনি। 


বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিভিএল নরসিমহা রাও জানিয়েছেন, সবাই জানে রাহুল গান্ধী বিচ্ছিন্নতাকামী শক্তির পক্ষে সর্বদা সওয়াল করে এসেছে। শার্জিল ইমাম, উমর খালিদদের সমর্থন করেছেন রাহুল গান্ধী। এমনকি হাফিজ সইদ, বুরহান ওয়ানি, ইমরান খানকে সমর্থন করেছেন ওয়ানাডের সাংসদ। রাহুল গান্ধীর এমন কার্যকলাপের তালিকা শেষ হবে না। 


বর্ষীয়ান এই বিজেপি নেতার দাবি, ভারতকে যারা ভাঙতে চাইছে তাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন রাহুল গান্ধী। নিলর্জ্জের মতো এমন কিছু গুণাগুণ রাহুল গান্ধী রপ্ত করেছেন যা দেশদ্রোহিতার সমান।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top