News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাস-আতঙ্ক চিনে, মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৩২-এ
Image

করোনাভাইরাস-আতঙ্ক চিনে, মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৩২-এ

বেজিং, ২৯ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনে| বুধবার পর্যন্ত চিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৩২-এ| করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে| নতুন করে আক্রান্তের সংখ্যা ১,৪৫৯ জন| বুধবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩২ জন| নতুন করে আক্রান্তের সংখ্যা ১,৪৫৯ জন| জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বুধবার পর্যন্ত চিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫,৯৭৪ জন| তাঁদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক|

করোনাভাইরাসের উত্সস্থল চিনের হুবেই প্রদেশ| ইতিমধ্যেই করোনাভাইরাস চিনের সর্বত্র ছড়িয়ে পড়েছে| মঙ্গলবার রাত পর্যন্ত হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৮৪০ জন|হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৫ জনকে| করোনাভাইরাস-আতঙ্ক চিন থেকে বিশ্বের বিভিন্ন দেশে হু হু করে ছড়িয়ে পড়েছে| ফেসবুক থেকে জাপানের নিপ্পন স্টিল পর্যন্ত বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা চিনে ভ্রমণ নিষিদ্ধ করেছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top