News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে সবকটি আসন পাবে আপ, দাবি বিশালের
Image

দিল্লিতে সবকটি আসন পাবে আপ, দাবি বিশালের

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.) : দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৭০টিতেই জয়লাভ করবে আম আদমি পার্টি বলে মঙ্গলবার দাবি করেছেন জনপ্রিয় সুরকার বিশাল দাদলানি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দিল্লির উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জভরেকর।

এদিন দিল্লির রমেশ নগর বিধানসভা কেন্দ্রে আম আদমি পার্টির  হয়ে প্রচার চালিয়েছেন বিশাল দাদলানি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ২০১৫ সালে তিন আসন কম ছিল। এবার সব ৭০টি আসনেই জয়লাভ করবে আম আদমি পার্টি। বিজেপিকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি নেতিবাচক প্রচার চালাচ্ছে। বিদ্যুত, পানীয় জল, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। স্বাধীন ভারতের পর এত উন্নয়ন কোনও সরকার করেনি।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের উন্নয়নের খতিয়ান কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, দিল্লিতে রাজ্য সরকারে না থাকলেও কেন্দ্রে ক্ষমতায় থাকার কারণে দিল্লিতে একাধিক উন্নয়নমুখী কর্মসূচি নিয়েছে কেন্দ্র। উল্লেখ করা যেতে পারে আগামী ৮ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন দিল্লিতে। তার আগে জোর কদমে চলছে প্রচার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top