News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় মণ্ডলের উদ্যোগে বুথ কনভেনশন অনুষ্ঠিত
Image

বিশালগড় মণ্ডলের উদ্যোগে বুথ কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ বিশালগড় মণ্ডলের উদ্যোগে শনিবার বিশালগড় টাউন গার্লস সুকল মাঠে অনুষ্ঠিত হয় বুথ কনভেনশন৷ বুথ কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, যুব মোর্চা সভাপতি টিংকু রায়, বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি সুকান্ত দেব, সিপাহীজলা উত্তর বিজেপি সভাপতি অঞ্জন পুরকায়স্থ সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে বিশালগড় বিধানসভাধীন ৬০টি বুথের সমস্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন৷

বিশালগড় বিজেপি মণ্ডল আয়োজিত এদিনের বুথ কনভেনশনের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করে প্রদীপ প্রজ্জ্বলন এবং জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য বলেন, আমাদের নিজেদের মধ্যে সৎসঙ্গ ধরে রাখতে হবে৷ সৎসঙ্গকেই জীবনের পাথেয় করতে হবে৷ এদিন সমস্ত প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন দিক নির্দেশমূলক বক্তব্য রাখেন৷ বক্তব্যে রাজ্য যুব মোর্চা সভাপতি টিংকু রায় বলেন, আমরা যদি সুসংগঠিত হয়ে কাজ করি তাহলে প্রকৃত অর্থেই আমরা একটি সুসংগঠন গড়ে তুলতে পারব৷

তিনি বলেন, বিজেপিকে বিগত নির্বাচনে রাজ্যের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করার কারণেই আমরা বিগত দিনের অপশাসন থেকে মুক্তি পেয়েছি৷ এদিন, বিশালগড় মণ্ডল সভাপতি সুশাস্ত ঘোষ তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকল অতিথি সহ ৬০টি বুথ থেকে আগত সকল প্রতিনিধিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান৷ তিনি এদিনের সাংগঠনিক বৈঠকের বিভিন্ন দিক সম্পর্কে তার বক্তব্যে তুলে ধরেন৷ বুথ কমিটি গঠন থেকে শুরু করে আগামী দিনের কর্মসূচী সম্পর্কেও তারা বক্তব্যে তুলে ধরেন৷ আগামী বিধানসভা নির্বাচনে বিশালগড় থেকে পদ্মফুল ফুটিয়ে বিধানসভায় প্রতিনিধি পাঠানো হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷


এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা আইনজীবী নীতাই চৌধুরীও ৷ তিনি বুথ প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন বিশালগড়ে বিজেপিকে জয়ী করার জন্য প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷ কনভেনশনে বিজেপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top