News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী ভিড় এড়াতে ব্যুরো অব ইমিগ্রেশন দায়িত্ব নেবে আগরতলা আইসিপির
Image

যাত্রী ভিড় এড়াতে ব্যুরো অব ইমিগ্রেশন দায়িত্ব নেবে আগরতলা আইসিপির

আগরতলা, ২৫ জানুয়ারি (হিঃসঃ)৷৷ ওপার বাংলা থেকে ত্রিপুরায় এবং ত্রিপুরা থেকে বাংলাদেশে মানুষের যাতায়াত বেড়েছে৷ স্বাভাবিকভাবে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ইমিগ্রেশন ভিড় প্রতিদিনের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ তাই, যাত্রী ভিড় এড়াতে এবং মানুষের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যুরো অব ইমিগ্রেশন দায়িত্ব বুঝে নেবে৷ এতে ইমিগ্রেশনে সময় কম লাগবে বলে দাবি করেছেন ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র৷


তাঁর আশ্বাস, এক মাসের মধ্যে ওই সমস্যার স্থায়ী সমাধান হবে৷ সাথে তিনি যোগ করেন, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে আমদানিকৃত বিভিন্ন খাদ্য সামগ্রীর গুণমান পরীক্ষার জন্যও স্থায়ী সমাধান করা হবে৷ তাঁর দাবি, অ্যানিম্যাল কোয়ারেন্টাইন স্থায়ী অফিস পুরো উদ্যমে চালু করার জন্য কৃষি মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করবেন৷


ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নয়া দায়িত্ব পেয়েছেন আদিত্য মিশ্র৷ শনিবার তিনি আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) ঘুরে দেখেছেন৷ আইসিপি-র ম্যানেজার দেবাশিস নন্দি তাঁকে বিভিন্ন কাজকর্ম ঘুরিয়ে দেখিয়েছেন৷ সাথে তিনি আইসিপি-র আরও উন্নয়নে সবিস্তারে বৈঠক করেছেন৷


তিনি বলেন, ত্রিপুরায় আরও দুটি স্থানে আইসিপি স্থাপনের কাজ চলছে৷ শ্রীমন্তপুর এবং সাবরুমে আইসিপি স্থাপন করা হবে৷ তাঁর কথায়, শ্রীমন্তপুর-এ ল্যান্ড কাস্টম স্টেশন থেকে আইসিপি-তে উন্নীত করার কাজ চলছে৷ তাঁর দাবি, এক মাসের মধ্যে শ্রীমন্তপুর আইসিপি তৈরি হয়ে যাবে৷
আদিত্য মিশ্র বলেন, আইসিপিগুলিতে পরিষেবা আরও উন্নত করার চিন্তাভাবনা চলছে৷ সেক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে৷ বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলি সমাধানের পথ খুঁজে বের করা হয়েছেঊ তাঁর বক্তব্য, শ্রীমন্তপুরে যাত্রী সমাগম এবং বাণিজ্য দুটোই হচ্ছে৷ স্বাভাবিকভাবে আইসিপি-তে পরিষেবা উন্নয়নের প্রশ্ণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷


এদিকে আজ তিনি আগরতলা আইসিপি ঘুরে দেখেছেন৷ কভার ড্রেন নির্মাণ-সহ কাফেটারিয়া ইত্যাদির নির্মাণ কাজের স্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি৷ আদিত্য মিশ্র বলেন, আপাতত আগরতলা আইসিপি-তে বড় তেমন সমস্যা নেইঊ তবে, ছোটখাটো কিছু সমস্যা রয়েছে, তা সহজেই সমাধান করে হবে৷ তিনি স্বীকার করেছেন, আগরতলা আইসিপি-তে ইমিগ্রেশনে সমস্যা হচ্ছেঊ তাই, ব্যুরো অব ইমিগ্রেশন শীঘ্রই দায়িত্ব বুঝে নেবে৷ তিনি বলেন, ব্যুরো অব ইমিগ্রেশন দায়িত্ব নিলে ইমিগ্রেশনের জন্য কাউন্টার বাড়বে৷ এতে যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে নাঊ মূলত, ত্রিপুরায় আগরতলা আইসিপি দিয়ে মানুষের যাতায়াত ইদানী প্রচণ্ড বেড়েছে৷ এখন ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আইসিপি-তে ইমিগ্রেশনের দায়িত্ব সামলাচ্ছে৷ কিন্ত, কর্মী স্বল্পতা এবং পরিকাঠামোর অভাবে বহু যাত্রী ইমিগ্রেশনে ভোগান্তির শিকার হন৷ ধারণা করা হচ্ছে, ব্যুরো অব ইমিগ্রেশন দায়িত্ব নিলে ওই সমস্যার স্থায়ী সমাধান হবে৷


অন্যদিকে, খাদ্য সামগ্রীর গুণমান পরীক্ষার জন্যও অ্যানিম্যাল কোয়ারেন্টাইন পুরো উদ্যমে আগরতলা আইসিপি-তে চালু করা হবে, দাবি করেন আদিত্য মিশ্র৷ তাঁর কথায়, অ্যানিম্যাল কোয়ারেন্টাইন-এর আগরতলা অফিসের পরিকাঠামো বৃদ্ধি করা হবে৷ তাছাড়া, স্থায়ীভাবে ওই অফিস কাজ করার জন্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে৷ দিল্লি ফিরে গিয়ে তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন৷


মূলত আগরতলায় অ্যানিম্যাল কোয়ারেন্টাইন-এর স্থায়ী অফিস না থাকায় বাংলাদেশ থেকে আমদানিকৃত মাছ-সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর গুণমান সঠিকভাবে পরীক্ষা করা হচ্ছে না৷ ধারণা করা হচ্ছে, ওই সমস্যারও স্থায়ী সমাধান হতে চলেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top