News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবসে বন্ধের ডাক দিল পূর্বোত্তরের জঙ্গীদের সম্মিলিত মঞ্চ
Image

প্রজাতন্ত্র দিবসে বন্ধের ডাক দিল পূর্বোত্তরের জঙ্গীদের সম্মিলিত মঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি উগ্রপন্থী সংগঠনের সম্মিলিত মঞ্চ ‘ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ওয়েস্টার্ন সাউথ-ইস্ট এশিয়া’ (ইউএনএলএফডব্লিউ) আগামীকালের ৭১-তম প্রজাতন্ত্র দিবস বর্জন করে এদিন বারো ঘণ্টার ‘সম্পূর্ণ বনধ’-এর ডাক দিয়েছে৷ সে অনুযায়ী আগামীকাল রবিবার প্রজাতন্ত্র দিবসের দিন সকাল ৬-টা থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সম্পূর্ণ বনধ’ পালন করতে উত্তর-পূর্বাঞ্চলের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনগুলি৷ যদিও ত্রিপুরা সহ পূর্বোত্তরের রাজ্যগুলির আরক্ষা প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷


রাজধানী আগরতলা শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তল্লাসী অভিযান চালিয়ে যাচ্ছে৷ রাজ্যের মূল অনুষ্ঠানটি হতে চলেছে আসাম রাইফেলস ময়দানে৷ রবিবার এই অনুষ্ঠানকে ঘিরে শহরে যানবাহন চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ পাশাপাশি রেলস্টেশন, এয়ারপোর্ট, মোটরস্ট্যান্ড, আন্তরাজ্য বাস টার্মিনাসেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷
বিবৃতিতে স্বাক্ষর করেছে যথাক্রমে মণিপুর ভিত্তিক কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি), কাংলেই ইয়াওল কান্না লুপ (কেওয়াইকেএল), মেঘালয়ের হিনিউত্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএলসি), ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব তিপ্রা (এনএলএফটি), অসম ও পশ্চিমবঙ্গের কমতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) এবং অসমের পিপলস ডেমোক্র্যাটিক কাউন্সিল অব কারবি লাংপি (পিডিসিকে)৷


আসন্ন প্রজাতন্ত্র দিবস বর্জনের ডাক দিয়ে যৌথ বিবৃতিতে ‘ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ওয়েস্টার্ন সাউথ-ইস্ট এশিয়া’ বলেছে, ‘‘ভারতের সংযুক্ত সরকারের এজেন্সিগুলো এবং উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যগুলির সরকারগুলি আগামীকাল এই অঞ্চলে গণতন্ত্র দিবস আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে৷ কিন্তু এই গণতন্ত্র দিবস পালনের পরিকল্পনা এই অঞ্চলের কাছে সম্পূর্ণ সংগতিহীন৷ কারণ এই অঞ্চলের নাগরিকদের প্রকৃত গণতন্ত্র ভোগ করতে দেওয়া হয় না৷ তথাকথিত ভারতের প্রজাতান্ত্রিক সংবিধান উত্তরপূর্বীয় জনগণকে এর বলে কোনও স্বাধীনতা দিতে ব্যর্থ হয়েছে৷ আমাদের এই অঞ্চলের ভারতীয় শাসকরা তাত্ত্বিকভাবে প্রজাতান্ত্রিক৷ বাস্তব সত্য হল, খিলঞ্জিয়া মানুষজনের ওপর নিপীড়ন সমানে চলছে, যা প্রজাতন্ত্রের ধারণার পুরোপুরি বিরোধী৷ এক কথায়, এই অঞ্চলের জনগণ শোষিত জনতা৷’’ বিবৃতিতে এরা আগামীকাল অনুষ্ঠেয় প্রজাতন্ত্র দিবসের সকল অনুষ্ঠান বর্জন করতে আহ্বান জানিয়েছে৷


প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর ধরে প্রতি ১৫ আগস্টের স্বাধীনতা দিবস এবং ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবস বর্জনের ডাক দেয় এই সব উগ্রপন্থীরা৷ এদিন অসম (বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকা), মণিপুর, মেঘালয়ে অঘোষিত বনধের মতো পরিস্থিতি সৃষ্টি হত৷ মানুষজন খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হতেন না৷ বাড়ি-ঘর, দোকানপাটে জাতীয় পতাকা উত্তলনেও ভয় পেতেন নাগরিকরা৷ তবে সাম্প্রতিককালে অসমের জনসাধারণ এই ভীতি কাটিয়ে উঠেছেন৷ অসমে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই দুই দিবস ঘটা করে পালন করেন জনসাধারণ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top