News Flash

  • Home
  • Uncategorized
  • দোষীরা ফাঁসির দড়িতে ঝোলার পরই সন্তুস্ট হবেন নির্ভয়ার মা আশাদেবী
Image

দোষীরা ফাঁসির দড়িতে ঝোলার পরই সন্তুস্ট হবেন নির্ভয়ার মা আশাদেবী

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) :  তখনই সন্তুষ্ট হব যখন ফেব্রুয়ারির ১ তারিখ দোষীরা ফাঁসির দড়িতে ঝুলবে। মেয়ের উপর নির্মমভাবে অত্যাচার করা দোষীদের অন্যতম পবন কুমার গুপ্তর আর্জি শীর্ষ আদালতে খারিজ হওয়ার পর সোমবার  এমনই মন্তব্য করেন নির্ভয়ার মা আশাদেবী |

২০১২ সালে দিল্লিতে প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণের সময়ে নাবালক ছিল দোষী পবন কুমার গুপ্তা। এই দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত্যুদণ্ডে দণ্ডিত ওই অপরাধী। পবন কুমারের আইনজীবী স্কুলের যে নথি আদালতে জমা দেন, সেই নথি অনুযায়ী পবনের জন্ম ৮ অক্টোবর, ১৯৯৬। কিন্তু সেই নথিকে ভুয়ো বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট। এরপরেই পবনের আইনজীবী এপি সিং হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতী, অশোক ভূষণ ও এ এস বোপান্নার বেঞ্চে এই আবেদনের শুনানি হয় | এদিনের শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতিরা তার আর্জি ভিত্তিহীন আখ্যা দিয়ে তা খারিজ করে দেন |

তার পরেই নির্ভয়ার মা আশাদেবী বলেন, ‘‘ওদের ফাঁসি পিছিয়ে দেওয়ার কৌশল খারিজ হয়ে গিয়েছে। ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর হলে শান্তি পাব আমি। যে ভাবে একের পর এক বাধা সৃষ্টি করে ফাঁসি পিছনোর কৌশল করছে, তাতে এক এক করেই ফাঁসিতে ঝোলানো উচিত ওদের, যাতে আইনের সঙ্গে খেলার ফল কি  বুঝতে পারে।’’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top