News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ আন্দোলনের প্রভাব, দু মাসে অসম পর্যটনের লোকসান ১০০০ কোটি টাকা : জয়ন্তমল্ল
Image

সিএএ আন্দোলনের প্রভাব, দু মাসে অসম পর্যটনের লোকসান ১০০০ কোটি টাকা : জয়ন্তমল্ল

গুয়াহাটি, ২০ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ)-এর বিরুদ্ধে চলমান আন্দোলনের জেরে গত দু মাসে অসম পর্যটনের কমপক্ষে এক হাজার কোটি টাকার লোকসান হয়েছে। জানিয়েছেন অসম পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান জয়ন্তমল্ল বরুয়া।

সোমবার এক সাক্ষাৎকারে জয়ন্তমল্ল বরুয়া বলেন, ভারতের উত্তরপূর্বে অবস্থিত অসম তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক কলাকৃষ্টি, ভাস্কর্য, পরম্পরা ও দেবী কামাখ্যা-সহ নানা পুণ্যস্থানের জন্য দেশ ও বিদেশের পর্যটকরা আসেন। এছাড়া অসমের ঘন জঙ্গল, অরণ্য পরিবেষ্টিত পাহাড়, চা বাগান, ব্রহ্মপুত্র নদও পর্যটকদের আকৃষ্ট করে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে অসম এমন একটি রাজ্য যেখানে সংস্কৃতি আর পরম্পরা ওতপ্রোতভাবে জড়িত। এ সবের কারণে সম্প্রতিককালে গোটা বছর পর্যটকদের আনাগোনা চলত। সেই সুবাদে কোটি কোটি টাকার আয় হয় রাজ্যের নানা ধরনের ব্যবসায়ী থেকে পর্যটন দফতরের। কিন্তু গত দু মাসে অসম পর্যটন হারিয়েছে কমপক্ষে এক হাজার কোটি টাকা। তবে এর জন্য তিনি দায়ী করেছেন, প্রথমে নাগরিকত্ব (সংশোধনী) বিল এবং পরবর্তীতে এই বিল আইনে পরিণত হওয়ার পর এর বিরুদ্ধে সংগঠিত আন্দোলনকে।

অসম পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান জয়ন্তমল্ল বরুয়া খেদের সঙ্গে বলেন, সিএএ-এর বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের প্রভাব সরাসরি পড়েছে রাজ্যের পর্যটন ক্ষেত্রে। পর্যটকরা রাজ্যে আসতে ভয় করছেন। নানাভাবে তাঁদের ভীতি দূর করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু হলে কী, এখানে আসার পর কোনও বিপদে না-পড়েন সেই ভয় পর্যটকদের তাড়া করছে। দেশ ও বিদেশের পর্যটক না আসায় এই বিপুল পরিমাণের ক্ষতি হয়েছে। তিনি জানান, প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অসমে অসংখ্য দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে। কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটেছে। আন্দোলনের ফলে লোকসান গত ডিসেম্বর মাসে ৫০০ কোটি টাকা এবং চলতি জানুয়ারিতে এখন পর্যন্ত আরও ৫০০ কোটি টাকার লোকসান হয়েছে। এই লোকসান কোনওদিন পূরণ হবে না।

তবে এই ভয় দূর করতে অসম পর্যটন জোরদার কাজ শুরু করেছে, দাবি করেছেন জয়ন্তমল্ল। ভারতের প্রায় সমস্ত রেলওয়ে ও উড়োজাহাজের টিকিটের সঙ্গে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া, গুগলের মাধ্যমেও বিশেষ ক্যাম্পেইন চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের চারটি শহর যেমন চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, গোয়ায় রোড শো করা হবে। এর আয়োজন ইতিমধ্যে শুরু হয়েছে। রেলওয়ে টিকিটের পেছনের পৃষ্ঠায় অসম পর্যটনের বিভিন্ন স্থলের চিত্র সংবলিত প্রচার করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হবে জানিয়ে চেয়ারম্যান বরুয়া বলেন, এর মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকরা অসম সম্পর্কে কিছুটা অবগত হতে পারবেন বলে আশা করেন তাঁরা।

জয়ন্তমল্ল বলেন, দেশ ও বিদেশ ছাড়াও অসম পর্যটন এবার ঘরুয়া পর্যটকদের আকর্ষিত করতে বিশেষ নজর দিয়েছে। গত বছর প্রায় ৬০ হাজার ঘরুয়া পর্যটক অসমের বিভিন্ন পর্যটনস্থল দর্শনে এসেছিলেন। এবার এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করা হবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top