News Flash

  • Home
  • Uncategorized
  • বড়মুড়া-র নাম বদলে হল ‘হাতাই কতর’, ঘোষণা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

বড়মুড়া-র নাম বদলে হল ‘হাতাই কতর’, ঘোষণা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ জানুয়ারি (হি. স.) : বড়মুড়া পাহাড়ের নাম বদলে হল ‘হাতাই কতর’৷ ককবরক দিবসে রাজ্যবাসীকে এই উপহার দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এখানেই যথেষ্ট নয়, আজ তিনি ককবরকে ভাষণ দিয়ে উপস্থিত সকলকে গুণমুগ্দ করে তুলেছেন৷ অবশ্য, আজ প্রথমবার তিনি ককবরকে ভাষণ দিয়েছেন এমনটা নয়৷ শুক্রবার বিধানসভা অধিবেশনে এসটি, এসসি সংরক্ষণ দশ বছর বৃদ্ধি নিয়ে বিলের উপর আলোচনায় মুখ্যমন্ত্রী ককবরকে বক্তব্য রেখেছিলেন৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, মানুষ চাইলে যে কোন ভাষা শিখতে পারেন৷ তবে, সেই ভাষা মন থেকে গ্রহণ করতে হবে৷ তার জন্য মানসিকতার পরিবর্তন চাই৷ তাঁর কথায়, ত্রিপুরায় ৩২ শতাংশ জনজাতি অংশের মানুষের বসবাস৷ তাদের মধ্যে ২৯ শতাংশ জনজাতি ককবরকে কথা বলেন৷

আজ ককবরক দিবসের অনুষ্ঠানে ককবরকে ভাষণ দিতে পেরে মুখ্যমন্ত্রী অত্যন্ত আনন্দিত হয়েছেন৷ তিনি মনে করেন, তাঁর এই ক্ষুদ্র প্রয়াসে ককবরক ভাষার জনজাতিরা খুশি হবেন৷

মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রিসভার সিদ্ধান্তে বড়মুড়া পাহাড়ের নাম বদলে হাতাই কতর নামের ঘোষণা দিয়েছেন৷ তাঁর কথায়, ত্রিপুরায় বড়মুড়া পাহাড়ের গুরুত্ব অপরিসীম৷ কারণ, ত্রিপুরার জীবনরেখা ৮নং জাতীয় সড়ক বড়মুড়া পাহাড় স্পর্শ করেছে৷ তাই, ককবরক দিবসে বড়মুড়া পাহাড়ের নতুন নামাকরণে তিনি অত্যন্ত আনন্দিত বলে দাবি করেছেন৷

মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের উন্নয়নে বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷ তাই, এডিসির অধিক ক্ষমতায়নে জেলা পরিষদের আসন সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সাথে এডিসির অধীনে ৪২টি দপ্তর রাখারও পরিকল্পনা গৃহীত হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top