News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় : শেখ হাসিনা
Image

সিএএ, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় : শেখ হাসিনা

আবু ধাবি, ১৯ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকত্ব পঞ্জী নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদী সরকারের এই পদক্ষেপকে পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে চিহ্নিত করেছেন তিনি। যদিও সিএএ-র প্রয়োজনিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুজিব-কন্যা।

সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে এক সাক্ষাৎকারে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সিএএ প্রয়োজন ছিল না। ভারত সরকার কেমন এমন পদক্ষেপ গ্রহণ করল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। উল্লেখ করা যেতে পারে এর আগে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমিন জানিয়েছিলেন যে সিএএ ও এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানিয়েছেন, ভারত থেকে এখনই কেউ বাংলাদেশে চলে আসছে না। কিন্তু ভারতে বহু মানুষ এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। বাংলাদেশ সব সময় বলে এসেছে সিএএ ও এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এমনকি ভারতের প্রধানমন্ত্রী ২০১৯ সালে অক্টোবর দিল্লি সফরে তাঁকে এই বিষয়ে আশ্বস্ত করেছিলেন বলে জানা হাসিনা। দুই দেশের সম্পর্ক যে খুব ভাল জায়গায় রয়েছে সেই বিষয়ে আশ্বস্ত করে মুজিব-কন্যা বলে একাধিক ক্ষেত্রে নতুন করে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ করা যেতে পারে সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসা অমুসলমানদের নাগরিকত্ব দেওয়ার কথা এই আইনে বলা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top