News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরার সমস্ত কলেজে ভরতি প্রক্রিয়া অনলাইনে
Image

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরার সমস্ত কলেজে ভরতি প্রক্রিয়া অনলাইনে

আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : আগামী শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরায় সমস্ত সরকারি কলেজে অনলাইন হবে ভরতি প্রক্রিয়া। সে মোতাবেক বেসরকারি আইটি সংস্থার সাথে মউ স্বাক্ষরিত হবে।

ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকে সরকারি কলেজগুলিতে ভরতি প্রক্রিয়া অনলাইনে করার চেষ্টা চলছে। কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয়ে উঠছিল না। গত বছর পরীক্ষামূলকভাবে অনলাইনে এই প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। অবশেষে আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি কলেজে ভরতি প্রক্রিয়া অনলাইনে করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, বেসরকারি আইটি সংস্থা কলেজের ভরতি প্রক্রিয়া অনলাইনে করার যাবতীয় সমস্ত দায়িত্ব পালন করবে। তার জন্য তারা প্রতি ছাত্রপিছু ২৭ টাকা করে পাবে। সেই মর্মে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। তাঁর দাবি, ত্রিপুরার ২২টি ডিগ্রি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে অনলাইনে হবে ভরতি প্রক্রিয়া।

তাঁর আরও দাবি, ভরতি প্রক্রিয়া অনলাইনে হলে অনেক জটিলতার আবাসন হবে। ছাত্রছাত্রীদের পছন্দ মতো কলেজ বাছাইয়ে পারদর্শিতা থাকবে। তিনি বলেন, ক্যাম্পাস ইএআই (এয়াই) ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থাটি অনলাইনে ভরতি প্রক্রিয়ার প্রযুক্তিগত সহায়তা দেবে। তাদের সাথেই মউ স্বাক্ষরিত হবে। তাঁর কথায়, সংস্থাটির আইআইএম আহমেদাবাদ, বারাণসী বিশ্ববিদ্যালয় এবং নিউ মেক্সিকো স্টেট ইউনিভারসিটি ও অকল্যান্ড ইউনিভারসিটি-সহ বিভিন্ন নামি কলেজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top