News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি নির্বাচিত ডাঃ মানিক সাহা
Image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি নির্বাচিত ডাঃ মানিক সাহা

আগরতলা, ১৫ জানুয়ারি (হি. স.) : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি নির্বাচিত হলেন ডাঃ মানিক সাহা। আজ কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী তথা বিজেপি-র সাংগঠনিক নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক গজেন্দ্র সিং শেখায়াত নতুন বিজেপি সভাপতির নাম ঘোষণা দিয়েছেন। এদিনই বিদায়ী প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব নতুন সভাপতি ডাঃ মানিক সাহাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এদিন গজেন্দ্র সিং দলের সমস্ত কার্যকর্তাকে নতুন সভাপতির পাশে দাঁড়িয়ে ত্রিপুরায় বিজেপির সংগঠন আরো মজবুত করার অঙ্গীকার নেওয়ার আবেদন জানিয়েছেন। ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরায় বিজেপির সংগঠন আরো শক্তিশালি করার জন্য সর্বোত চেষ্টা করবেন। কারণ, বিদায়ী সভাপতি চেয়েছেন, ত্রিপুরায় ৬০টি বিধানসভা আসনেই পদ্ম ফুল ফুটানো হোক।

আজ বিজেপি-র সাগঠনিক নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক বলেন, ত্রিপুরা প্রদেশ সভাপতি নির্বাচনে একটি মনোনয়ন জমা পড়েছিল। স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডাঃ মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ডাঃ মানিক সাহাকে নতুন দায়িত্ব পাওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ত্রিপুরায় প্রদেশ বিজেপি সভাপতির দায়িত্ব চার বছর সামলেছেন বিপ্লব দেব। তাঁর নেতৃত্বেই ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান হয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এদিন তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শকে পাথেয় করেই আমরা এগিয়ে চলেছি। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নেতৃত্বে বিশ্বের সবচেয়ে দল হিসেবে পরিচিতি লাভ করেছে বিজেপি। তাঁর কথায়, সব-কা সাথ, সব-কা বিকাশ এবং সব-কা বিশ্বাস এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন প্রদেশ বিজেপির নতুন সভাপতিও সেই দিশাতেই দলকে এগিয়ে নিয়ে যাবে, আশা প্রকাশ করেন তিনি।

নতুন বিজেপি প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা বলেন, ২০১৭ সালে বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকে অনেক গুরু দায়িত্ব পেয়েছি। নিষ্ঠার সাথে সমস্ত দায়িত্ব পালন করেছি। আশা করি, বিজেপি প্রদেশ সভাপতির দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব। দলকে আরো শক্তিশালী বানাব, বলেন তিনি। এদিকে, আজ তিনি বিজেপি প্রদেশ সভাপতির দায়িত্ব নিয়ে উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top