News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা : বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা নেওয়া সম্পন্ন, কাল ঘোষণা, মানিক সাহা হচ্ছেন নতুন সভাপতি
Image

ত্রিপুরা : বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা নেওয়া সম্পন্ন, কাল ঘোষণা, মানিক সাহা হচ্ছেন নতুন সভাপতি

আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.) : বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা নেওয়া হয়েছে। আগামীকাল নতুন সভাপতির নাম ঘোষণা হবে। সূত্রের খবর, ডাঃ মানিক সাহা বিজেপির নতুন প্রদেশ সভাপতি হচ্ছেন।

গত ১৫ ডিসেম্বর বিজেপি প্রদেশ সভাপতির নির্বাচনের সূচি নির্ধারিত ছিল। কিন্তু, দলীয় কারণে তখন নতুন সভাপতি নির্বাচন সম্ভব হয় নি। তবে, বুথ, মণ্ডল এবং জেলা স্তরে সভাপতি নির্বাচনী প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে। অবশ্য, সিপাহীজলা জেলা বিজেপি সভাপতি নির্বাচন প্রক্রিয়া এখনো বকেয়া রয়েছে।

সম্প্রতি বিজেপি হাই কমান্ড রাজ্যগুলিকে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রদেশ সভাপতি নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়। সে মোতাবেক ত্রিপুরাতেও বিজেপি-র প্রদেশ সভাপতি নির্বাচনের তোরজোর শুরু হয়। বর্তমানে বিজেপি প্রদেশ সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

প্রদেশ সভাপতি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দলের সাংগঠনিক নির্বাচন প্রভারি প্রদ্যুৎ ধর বলেন, দিল্লি থেকে প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচন প্রভারি মহেন্দ্র সিং এসেছিলেন। তিনি ওই নির্বাচনী প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন। প্রদ্যুৎবাবুর কথায়, মনোনয়নের জন্য পুরোনো ফর্ম বাতিল করা হয়েছে। মহেন্দ্রবাবু আজ নতুন ফর্ম সাথে করে এনেছেন। তিনি মনোনয়ন জমা নিয়ে দিল্লি ফায়ার গেছেন। আগামীকাল ত্রিপুরায় বিজেপির নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা হবে, জানিয়েছেন প্রদ্যুৎ ধর।

সূত্রের দাবি, প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হচ্ছেন ডাঃ মানিক সাহা। তিনি বর্তমানে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি পদেও দায়িত্ব সামলাচ্ছেন। এছাড়াও, তিনি দলের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top