News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মান্তকরণরোধী আইন আনতে চলেছে কেন্দ্র : রবীন্দ্র কিশোর সিনহা
Image

ধর্মান্তকরণরোধী আইন আনতে চলেছে কেন্দ্র : রবীন্দ্র কিশোর সিনহা

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : বাজেট অধিবেশনের সময়ই ধর্মান্তকরণরোধী আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা ।

স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত জাতীয় যুব-উৎসবের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্রকিশোর সিনহা জানিয়েছেন, সংসদের পরবর্তী অধিবেশনে ধর্মান্তকরণরোধী আইনের প্রস্তাব পেশ করা হবে। এই আইন কার্যকর হলে ধর্মান্তকরণ আইনের চোখে অপরাধ হয়ে উঠবে। স্বরাষ্ট্রমন্ত্রকে এই বিষয়ে রবীন্দ্রকিশোর সিনহা জানিয়েছেন যে গত বছরে প্রলোভন এবং জোর করে ধর্মান্তকরণের ঘটনাগুলিকেও এই আইনের আওতায় নিয়ে আসতে হবে।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্রকিশোর সিনহা আরও বলেন, হিন্দুরা নিজেদের চরিত্রগত দিক দিয়ে ভগবানের থেকেও উদার হয়। এর অপব্যবহার কেউ যাতে না করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

স্বামী বিবেকানন্দ যে তাঁর আদর্শ তা মনে করিয়ে তিনি জানিয়েছেন, ভারতীয় দর্শনকে পুনরুদ্ধাররক, মহান দার্শনিক, আধ্যাত্মিকগুরু। ভারতকে যদি কেউ উপলব্ধি করতে পেরেছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top