News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ পড়ুয়ারা রয়েছে হোস্টেলে, হিংসায় উস্কানি দিচ্ছে তারাই : জেএনইউ উপাচার্য
Image

অবৈধ পড়ুয়ারা রয়েছে হোস্টেলে, হিংসায় উস্কানি দিচ্ছে তারাই : জেএনইউ উপাচার্য

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর বিভিন্ন হোস্টেলে রয়েছে অবৈধ পড়ুয়ারা| তারাই সম্ভবত হিংসায় উস্কানি দিচ্ছে, কারণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই| শনিবার এমনই মন্তব্য করেছেন জেএনইউ-র উপাচার্য এম জগদীশ কুমার|

এদিন জেএনইউ-র পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন উপাচার্য এম জগদীশ কুমার| উদ্বেগ প্রকাশ করে উপাচার্য বলেছেন, ‘কয়েকজন পড়ুয়ার দ্বারা তৈরি হওয়া অরাজক পরিস্থিতির জন্যই অনেক পড়ুয়া হোস্টেল ছেড়ে চলে যেতে চাইছে| গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে, যাতে নিরপরাধ পড়ুয়াদের কোনও ক্ষতি না হয়|’

উপাচার্য আরও জানিয়েছেন, বহু অবৈধ পড়ুয়া হোস্টেলে রয়েছে, এটাই প্রধান সমস্যা, তারা বহিরাগতও হতে পারে| সম্ভবত তারাই হিংসায় উস্কানি দিচ্ছে| কারণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই|’ পড়ুয়াদের কাছে উপাচার্য আবেদন রেখেছেন, শীতকালীন সেমিস্টার রেজিস্ট্রেশনের জন্য বিশ্ববিদ্যালয়ে ফিরে আসুন| ১৩ জানুয়ারি থেকে শুরু হবে ক্লাস|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top