News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস শাসিত দুই রাজ্যে করমুক্ত দীপিকার ছবি
Image

কংগ্রেস শাসিত দুই রাজ্যে করমুক্ত দীপিকার ছবি

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : দীপিকা পাড়ুকোন অভিনীত ছপাককে করমুক্ত ঘোষণা করল কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সরকার।

বৃহস্পতিবার নিজের ট্যুইটবার্তায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কলন নাথ লিখেছেন, ছবিটি ইতিবাচক বার্তা দিয়েছে। সমাজে বেঁচে থাকার জন্য অ্যাসিড আক্রান্ত নির্যাতিতার সংগ্রাম, আশা, দৃঢ়তা, বেঁচে থাকার গল্প বলা হয়েছে। সমাজে মানসিকতার পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছে। তাই মধ্যপ্রদেশে এটিকে করমুক্ত করা হল।

এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর দফতর থেকেও ট্যুইট করে একই ঘোষণা করা হয়। নিজের ট্যুইটবার্তায় মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল জানিয়েছেন, অ্যাসিড হামলার মতো জঘন্যতম অপরাধ নিয়ে সচেতনতা বাড়াতে ছবিটি বানানো হয়েছে। সেই কারণেই ছবিটিকে করমুক্ত করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে জেএনইউ পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এরপরেই বিতর্ক তৈরি হয়। বিশেষজ্ঞ মহলের মতে ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণের জন্যই এমন পদক্ষেপ। এদিন সোশ্যাল মিডিয়ায় দীপিকার ছবি  বয়কটের ডাক দেয় নেটিজেনরা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top