News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে একাই নির্বাচন জিততে সক্ষম বিজেপি, দাবি পাসওয়ানের
Image

বিহারে একাই নির্বাচন জিততে সক্ষম বিজেপি, দাবি পাসওয়ানের

পাটনা, ৮ জানুয়ারি (হি.স.): চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপি যে একা লড়তে সক্ষম, বুধবার তা সাফ জানিয়ে দিলেন রাজ্যের বর্ষীয়ান বিজেপি নেতা সঞ্জয় পাসওয়ান। বুধবার বিজেপি নেতা তথা বিধান পরিষদের সদস্য সঞ্জয় পাসওয়ান জানিয়েছেন, বিহারবাসী একজন বিজেপি নেতাকে মুখ্যমন্ত্রীর পদে দেখতে চায়। রাজ্যে বর্তমানে বিজেপি এখন শক্তিশালী ও সক্রিয় দল। বিধানসভা নির্বাচনে একা লড়তে সক্ষম বিজেপি। যদিও এই বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বই যে সিদ্ধান্ত নেবে, তা মনে করিয়ে দিয়েছেন সঞ্জয়।  


উল্লেখ করা যেতে পারে, বিতর্কের সূত্রপাত জেডিইউ সহ-সভাপতি প্রশান্ত কিশোরের মন্তব্য নিয়ে। তিনি বলেছিলেন, আসন রফায় আরও বেশি আসন পাওয়া উচিত জেডিইউ-র। এর প্রেক্ষিতে পাসওয়ানের এমন মন্তব্য। উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী জানিয়েছিলেন, ২০২০ সালের নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বেই লড়াই হবে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে জোট করে লড়েছিল জেডিইউ ও বিজেপি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top