News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বিধানসভা অধিবেশন আগামী ১৭ই
Image

ত্রিপুরা বিধানসভা অধিবেশন আগামী ১৭ই

আগরতলা, ৭ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা বিধানসভার শীতকালীন তথা বিশেষ অধিবেশন আগামী ১৭ জানুয়ারি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই তথ্য দিয়ে জানিয়েছেন, আগামী ১৭ জানুয়ারি ত্রিপুরা বিধানসভার শীতকালীন তথা বিশেষ অধিবেশন শুরু হবে। প্রথা অনুযায়ী প্রতি ইংরেজি বছরের প্রথম বিধানসভার অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে। শিক্ষামন্ত্রী জানান, তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি সংরক্ষণ আরও ১০ বছর বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই রাজ্যেও ওই সংরক্ষণ লাগু করার ক্ষেত্রে ত্রিপুরা বিধানসভার অনুমোদনের প্রয়োজন রয়েছে। তাই, বিধানসভার শীতকালীন অধিবেশনে এ সংক্রান্ত বিল আনবে ত্রিপুরা সরকার, বলেন তিনি।

এদিন তিনি আরও জানান, বিধানসভা অধিবেশন কতদিনের হবে তা বিএসি সিদ্ধান্ত নেবে। তবে, আগামী মার্চে পুনরায় বিধানসভা অধিবেশন বসবে। তাই, শীতকালীন অধিবেশন কতদিনের হবে এখনই বলা যাচ্ছে না। তাঁর কথায়, জরুরি ভিত্তিতে এই অধিবেশন ডাকা হয়েছে। কারণ, তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি সংরক্ষণের সুযোগ ত্রিপুরায়ও কার্যকর করা খুবই জরুরি। সেক্ষেত্রে বিধানসভা অধিবেশনের আগে ন্যূনতম ১৫ দিন সময় দেওয়া সম্ভব হয়নি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top