News Flash

  • Home
  • Uncategorized
  • বামুটিয়া হাসপাতালে রোগীকে মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়ায় উত্তেজনা
Image

বামুটিয়া হাসপাতালে রোগীকে মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়ায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ মোহনপুরের বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাধীন রোগীকে মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়ায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ বিষয়টি পরিবারের লোকজনদের নজরে আসায় অল্পেতে প্রাণে বেঁচেছে রোগীটি৷ মোহনপুর মহকুমায় তালতলায় অবস্থিত বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ সেলাইন ও ওষুধ রোগীদেরকে দেওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ সোমবার হাতে নাতে এর প্রমাণও মিলেছে৷ মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়ায় এক রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে৷


রোগীর নাম কর্ণজিৎ বিশ্বাস৷ পেটে ও বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে সোমবার সকালে রোগী ভর্তি হয় বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ ভর্তি হওয়া পর চিকিৎসকের নির্দেশে নার্সরা প্রথমে ইনজেকশন পুশ করে৷ দেওয়া হয় সেলাইনও৷ ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠার বদলে আরও সংকটাপন্ন হয়ে উঠতে থাকে৷ তাতে সন্দেহ হয় রোগীর পরিবারের লোকজনদের৷ তারা লক্ষ করেন রোগীকে যে সেলাইন দেওয়া হয়েছে সেটি মেয়াদ উত্তীর্ণ৷ বিষয়টি চিকিৎসক ও নার্সকে জানানো হলেও তারা বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷


বিষয়টি জানাজানি হতেই হাসপাতালে লোক জমতে থাকে৷ শেষপর্যন্ত চিকিৎসক স্বীকার করেন মেয়াদ উত্তীর্ণ সেলাইনের কথা৷ এ ধরনের ঘটনায় হাসপাতালে উত্তেজনা দেখা দেয়৷ অবশ্য স্থানীয় কিছু শুভবুদ্ধি সম্পন্ন জনগণের হস্তক্ষেপে পরিস্থিতি বেশীদূর গড়াতে পারেনি৷ বামুটিয়া হাসপাতালে এতোবড় ঘটনা ঘটে গেলেও দেখা মিলেনি হাসপাতাল কর্তৃপক্ষের৷ তাতে ক্ষোভ ধুমায়িত হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top