News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে বাণিজ্যিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৮ জন
Image

মুম্বইয়ে বাণিজ্যিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৮ জন

মুম্বই, ৬ জানুয়ারি (হি.স.): ফের আগুন-আতঙ্ক বাণিজ্যনগরী মুম্বইয়ে| সোমবার সকালে মুম্বইয়ের কামাথিপুরা এলাকায় অবস্থিত একটি বাণিজ্যিক বহুতলে ভয়াবহ আগুন লাগে| এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৮ জন| তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ সেন্ট্রাল মুম্বইয়ের কামাথিপুরা এলাকার বাগদাদি কম্পাউন্ডে অবস্থিত একটি এক-তলা চাইনা বহুতলে আগুন লাগে|

দ্রুত ছড়িয়ে পড়ে আগুন| দাউদাউ করে আগুন জ্বলতে থাকে বহুতলে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| ওই বহুতলে একাধিক বাণিজ্যিক ইউনিটও রয়েছে| এছাড়াও বহুতলে অনেকেই বসবাস করেন| দমকল সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডে (লেভেল-৩) ৮ জন আহত হয়েছেন| বহু চেষ্টার পর তাঁদের উদ্ধার করে নায়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে| ৭০ বছর বয়সি একজন বৃদ্ধের শারীরিক অবস্থা সঙ্কটজনক| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে| কী কারণে অগ্নিকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top