News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ হিংসা : এফআইআর দায়ের দিল্লি পুলিশের, উদ্বেগ প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

জেএনইউ হিংসা : এফআইআর দায়ের দিল্লি পুলিশের, উদ্বেগ প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলার ঘটনায় এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ| সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসিপি দেবেন্দ্র আর্য জানিয়েছেন, ‘জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবারের হিংসার ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে| সোশ্যাল মিডিয়া এবং সিসিটিভি ফুটেজ তদন্তেরই অংশ|’ জেএনইউ-তে হিংসার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও| সূত্রের খবর, ইতিমধ্যেই জেএনইউ হিংসার ঘটনায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী| দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ রেখেছেন, জেএনইউ-র প্রতিনিধি দলের সঙ্গে রবিবারের হিংসার ঘটনা নিয়ে কথা বলতে| উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও| জেএনইউ হিংসার প্রেক্ষিতে, সোমবার সকালে নিজ বাসভবনে আম আদমি পার্টির সিনিয়র নেতা এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল|

রবিবার রাতে কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায়, হাতে লাঠি ও লোহার রড নিয়ে মুখোশধারীরা হামলা চালায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর| বাদ যাননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও| হামলায় জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ ৩৪ পড়ুয়া আহত হয়েছিলেন| সোমবার সকালে প্রত্যেককেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে| এইমস ট্রমা সেন্টারের প্রধান ডা. রাজেশ মালহোত্রা জানিয়েছেন, চিকিত্সার পর সোমবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে ৩৪ জন জেএনইউ পড়ুয়াকে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top