News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক সুদীপকে সিদ্ধান্ত বদলের আবেদন আইনমন্ত্রীর
Image

বিধায়ক সুদীপকে সিদ্ধান্ত বদলের আবেদন আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ রাজ্যের বর্তমান সরকারের প্রায় দুই বছরের সময়কালের মধ্যে রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে৷ পাশাপাশি বিভিন্ন অপরাধের ক্ষেত্রে সাজার হারও রাজ্যে বৃদ্ধি পেয়েছে৷ এই দাবি করে আইনমন্ত্রী রতন লাল নাথ বিধায়ক সুদীপ রায় বর্মনকে নারী নির্যাতনের প্রতিবাদে র্যালি প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন৷ তাঁর বিশ্বাস, সুদীপ রায় বর্মন তথ্যের ভিত্তিতে র্যালি প্রত্যাহার করে নেবেন৷


আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে এ কথা বলেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বিগত সরকারের শেষ দুই বছর (২০১৬ ও ২০১৭) এবং বর্তমান সরকারের দুই বছরে (২০১৮ ও ২০১৯) রাজ্যের আইন-শৃঙ্খলার তুলনা করে বলেন, ২০১৬ ও ২০১৭ সালে রাজ্যে মোট মহিলা সংক্রান্ত অপরাধ হয়েছিল ১৯৭৪টি৷ ২০১৮ ও ২০১৯ সালে তা কমে গিয়ে হয়েছে ১৯১৯টি৷ ২০১৬ ও ২০১৭ সালে ধর্ষণ মামলা হয়েছিল ২৪১টি, ২০১৮ ও ২০১৯ সালে কমে হয়েছে ২২৭টি৷ ২০১৬ ও ২০১৭ সালে শ্লীলতাহানির ঘটনা হয়েছে ৪৭৪টি আর ২০১৮ ও ২০১৯-সালে তা কমে হয়েছে ৪২৬টি৷ ২০১৬ ও ২০১৭ সালে রাজ্যে মহিলা নির্যাতনের ঘটনা হয়েছিল ৭৭৮টি৷ ২০১৮ ও ২০১৯-সালে তা কমে হয়েছে ৭১৯টি৷ তিনি আরও জানান, রাজ্যে বর্তমানে মামলা রেজিষ্টারের সংখ্যাও বেড়েছে৷


তিনি পরিসংখ্যান দিয়ে জানান, ২০১৬ সালে আই পি সি কেস রেজিষ্টার হয়েছিল ৩৯৩৩টি, ২০১৭ সালে রেজিষ্টার হয়েছিল ৪০৫৫টি৷ ২০১৮ সালে হয়েছিল ৫৪৫০টি এবং ২০১৯ সালে হয়েছিল ৫০৭১টি৷ মামলা রেজিষ্টারের সংখ্যা বৃদ্ধির কারণ হিসাবে তিনি জানান, মানুষের এখন পুলিশের প্রতি বিশ্বাস বেড়ে গেছে৷ নেশা সংক্রান্ত মামলার সংখ্যা বেড়েছে৷ তিনি আরও বলেন, ২০১৬ ও ২০১৭ এই দুই বছরের মোট অপরাধের মধ্যে মহিলা সংক্রান্ত অপরাধের হার ছিল ২৫ শতাংশ৷ আর বর্তমান সরকারের দুই বছরে অর্থাৎ ২০১৮ ও ২০১৯ সালের মোট অপরাধের মধ্যে মহিলা সংক্রান্ত অপরাধের হার কমে হয়েছে ১৮.২৩ শতাংশ৷


এদিন আইনমন্ত্রী বলেন, প্রকৃত তথ্য অনেকেরই জানা থাকে না৷ নানা কারণে তথ্য সকলের কাছে পৌঁছায় না৷ তাই, রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার তাগিদ দেখা দিয়েছে৷ তিনি বলেন, বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যে নারীদের উপর নির্যাতন নিয়ে যে র্যালির ডাক দিয়েছেন, এখন এই তথ্য জানতে পেরে তা তিনি প্রত্যাহার করবেন৷ আইনমন্ত্রীর বিশ্বাস, সুদীপবাবুর রাজনৈতিক প্রাজ্ঞতা রয়েছে৷ প্রকৃত সত্যের ভিত্তিতেই তিনি সিদ্ধান্ত নেবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top