News Flash

  • Home
  • Uncategorized
  • সুদীপ বর্মনের বিরুদ্ধে মাঠে নামলেন সোমা মজুমদার, আজ মিছিল
Image

সুদীপ বর্মনের বিরুদ্ধে মাঠে নামলেন সোমা মজুমদার, আজ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ রাজ্যে বিগত সরকারের আমলে নারী নির্যাতনের ঘটনা অত্যাধিক ছিল৷ কিন্ত তা বর্তমান সরকারের আমলে হ্রাস পেতে চলেছে৷ কিন্তু তারপরও রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মণ আগামী ৩ জানুয়ারি নারী সংক্রান্ত ঘটনা রদ করতে রাজ্যের মহিলাদের স্বার্থে এক মিছিলের ডাক দিয়েছেন৷ সুদীপ রায় বর্মনের এই উদ্যোগের সমালোচনা করলেন শহরের টাটা কালিবাড়ির নির্যাতিতা সোমা মজুমদার৷


বুধবার বিজেপির রাজ্য সম্পাদিকা তথা টাটা কালিবাড়ির নির্যাতিতা সোমা মজুমদার বলেন,
তৎকালীন সময়ে সুদীপ রায় বর্মন বিরোধী দলের বিধায়ক হিসেবে থেকে রাজধানীর টাটা কালি বাড়ি এলাকার নির্যাতনের ঘটনায় কোন সহযোগিতা করেননি৷ বরং বর্তমান সরকারের আমলে নারী নির্যাতন ঘটনা রদ করতে মিছিলের ডাক দিয়েছেন৷

তিনি বলেন, আগামী ২ জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে সুদীপ রায় বর্মনের মিছিল ডাকার বিরুদ্ধ ামছিল অনুষ্ঠিত হবে৷ মিছিলে রাজ্যের সকল মহিলা অংশ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন সোমা মজুমদার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top