News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে ঘরেই ফাঁসিতে আত্মহত্যা টমটম চালকের
Image

ধর্মনগরে ঘরেই ফাঁসিতে আত্মহত্যা টমটম চালকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ ভবিষ্যতের কথা চিন্তা করে আত্মহত্যা করল এক ই-রিস্কা চালক৷ মৃত ব্যক্তির নাম দুলু সাহা৷ ঘটনা ধর্মনগর শিববাড়ি এলাকায়৷ মঙ্গলবার বাড়ির নিজ ঘর থেকে উদ্ধার হয় মৃতদেহ৷ সময়ের সাথে সাথে ই রিস্কা চালকের জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়াচ্ছে৷ ভবিষ্যতে কেমন করে সংসার চলবে৷

দু’মুঠো অন্ন জুটবে তা ভেবে ব্যতিবস্তু ই-রিক্সা চালক দুলু সাহা৷ এই অবসাদে শিববাড়ি নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি৷ দুলু সাহার স্ত্রী প্যারালাইসিস রোগী৷ ছেলে তার মাকে নিয়ে আগরতলা চিকিৎসার জন্য রয়েছে৷ বাড়িতে একাই ছিলেন দুলু সাহা৷ জানা গেছে সোমবার রাতে নিজের ঘরে মদ্যপান করে৷ এরপরেই আত্মহত্যার পথ বেছে নেয়ে সে৷ খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷

পুলিশের প্রাথমিক ধারনা মানসিক অবসাদ থেকে এই কান্ড ঘটিয়েছেন দুলু সাহা৷তবে কি কারনে আত্মহত্যা , তার কোন সঠিক কারণ জানা যায়নি৷ ভবিষ্যতের কথা চিন্তা করেই সে আত্মহত্যা পথ বেছে নিয়েছে বলে মত স্থানীয়দের৷ মৃতদেহ ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়৷ এই ঘটনায় শোকের ছায়া এলাকায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top