News Flash

  • Home
  • Uncategorized
  • ওএনজিসিতে চাকুরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
Image

ওএনজিসিতে চাকুরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ চাকরী দেওয়ার নামে প্রতারক চক্র ৭৫ হাজার টাকা হাতিয়ে নিল এক পরিবারের কাছ থেকে৷ ঘটনা রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ওএনজিসি এলাকায়৷ অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে৷


তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের টিকির নাগাল পায়নি পুলিশ৷ ওএনজিসিতে চাকরী পাইয়ে দেওয়ার নাম করে তিন প্রতারক পিঙ্কি চক্রবর্তী, অমিত গোস্বামী এবং মানিক সাহা৷ রজত দেবনাথের কাছ থেকে ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে৷ জানা যায় রজত দেবনাথ ওনজিসি সংলগ্ণ এলাকায় ভাড়া বাড়িতে থাকে৷ অভিযুক্তরাও ভাড়া বাড়িতেই থাকে বলে জানিয়েছেন প্রতারিত রজন দেবনাথ ও তার পরিবারের লোকজনরা৷


প্রতিশ্রুতি অনুযায়ী চাকরী না পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ আগরতলা শহর এলাকাতে ফের প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠার ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top