News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় হত এক, আহত চার
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় হত এক, আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া, ৩১ ডিসেম্বর৷৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ৷ মৃতের নাম সুমন দাস৷ বাড়ি সেকেরকোটের দারোগামুড়া এলাকায়৷ জানা যায় বেলা সাড়ে দশটা নাগাদ একটি দ্রুতগামী বাইক পথচারী সুমন দাসকে দ্রুতবেগে এসে ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে সুমন দাস গুরুতরভাবে আহত হয়৷


তার মাথা ফেঁটে রক্ত ক্ষরণ হতে থাকে৷ স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে প্রথমে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে জিবিতে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ বিকেল নাগাদ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ এব্যাপারে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ বাইকটি আটক করেছে৷


এদিকে, যাত্রীবাহী বুলেরো এবং লরির সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চারজন৷ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আঠারমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকায়৷ আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা৷ পরে তাদের আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয় তেলিয়ামুড়া হাসপাতল থেকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top