News Flash

  • Home
  • Uncategorized
  • বছরের প্রথম দিনেই চন্দ্রযান-৩ এর ঘোষণা ইসরোর
Image

বছরের প্রথম দিনেই চন্দ্রযান-৩ এর ঘোষণা ইসরোর

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : নতুত বছরের প্রথম দিনেই ভারতের চন্দ্র অভিযানের তৃতীয় দফার কথা ঘোষণা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ২০২১-এ চন্দ্রযান-৩ লঞ্চ করা হবে বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। সরকার চন্দ্রযান-৩ মিশনের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার সাংবাদিক বৈঠক করে কে শিবন বলেন, ‘চন্দ্রযান ২-এর কাজের ওপর ভিত্তি করেই চন্দ্রযান ৩ মিশন লঞ্চ করা হবে। এই প্রকল্পের কাজ এখনও পর্যন্ত ভালভাবে এগোচ্ছে।’ চন্দ্রযান ৩-এর কারণে ভারতের অন্য কৃত্রিম উপগ্রহ লঞ্চ মিশন প্রভাবিত হবে না বলেও জানিয়েছেন তিনি। এই বছর ইসরো আরও ২৫টি স্পেশ মিশনের ওপর কাজ করবে বলেও জানিয়েছেন শিবন। কে শিবন আরও বলেন যে চাঁদের যে অংশে বিক্রম ল্যান্ডার নামার চেষ্টা করেছিল, সেখানেই ল্য়ান্ড করানো হবে চন্দ্রযান-৩কেও। এই মিশনের জন্য ২৫০কোটি টাকার বাজেট ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি। চন্দ্রযান ৩-এর পাশাপাশি গগনযান মিশনেরও কাজ চলছে বলে জানিয়েছেন শিবন। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top