News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ-টিএসআরের ড্রেস এলাউনস ও প্রফেসনাল কোর্সে পড়াশুনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার গুচ্ছ সিদ্ধান্ত
Image

পুলিশ-টিএসআরের ড্রেস এলাউনস ও প্রফেসনাল কোর্সে পড়াশুনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার গুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কেন্দ্রীয় সরকারের ধাঁচে রাজ্য সরকারও এখন থেকে রাজ্যের পুলিশ ও টি এস আর জওয়ানদের ড্রেস ্যলাউনস সরাসরি তাদের একাউন্টে প্রদান করবে৷ তারা যাতে সময়মতো ইউনিফর্ম পেতে পারেন এবং সাজসবঞ্জামের রক্ষনাবেক্ষন করতে পারেন সেই উদ্দেশ্যেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷


তিনি আরও জানান, রাজ্যে বর্তমানে পুলিশ ও টি এস আর’র বিভিন্ন পদে মোট ২২,২০১ জন জওয়ান রয়েছেন৷ এরমধ্যে টি এস আর সুুবেদার রয়েছেন ১৩১ জন, টি এস আর নায়েব সুুবেদার রয়েছেন ৩৭০ জন, টি এস আর হাবিলদার/নায়েব রয়েছেন ৩,৭৪৭ জন, টি এস আর রাইফেলম্যান রয়েছেন ৮,৬৯৭ জন, পুলিশ ইনস্পেক্টর রয়েছেন ১২৪ জন, পুলিশ সাব-ইনস্পেক্টর রয়েছেন ৫৮১ জন এবং অ্যাসিসটেন্ট সাব-ইনস্পেক্টর ও কনস্টেবল রয়েছেন ৮,৬০৪ জন৷ আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টি এস আর সুুবেদারদের ড্রেস ্যলাউনস প্রতিবছর ১০ হাজার টাকা, টি এস আর নায়েব সুুবেদারদের ড্রেস ্যলাউনস ১০ হাজার টাকা, টি এস আর হাবিলদার/নায়েবদের ড্রেস ্যলাউনস ১০ হাজার টাকা, টি এস আর রাইফেলম্যানদের ড্রেস ্যলাউনস ১০ হাজার টাকা, পুলিশ ইন্সপেক্টরদের ড্রেস ্যলাউনস ৮,৫০০ টাকা, পুলিশ সাব-ইন্সপেক্টরদের ড্রেস ্যলাউনস ৮,৫০০ টাকা এবং পুলিশ অ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলদের ড্রেস ্যলাউনস ৭,৫০০ টাকা প্রতিবছর সরাসরি তাদের একাউন্টে প্রদান করা হবে৷ তাতে রাজ্য সরকারের বার্ষিক ব্যয় হবে ২০ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার টাকা৷ এছাড়াও কিছু কিছু জিনিস যেমন, লাঠি, ফাইবার গ্লাস, হেলমেট ইত্যাদি জিনিস সরকার ক্রয় করে দেবে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷


এছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বছর থেকে বিভিন্ন প্রফেশনাল কোর্সে নির্বাচিত এস সি, এস টি, ও বি সি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের রাজ্য সরকার স্পনসর না করে তাদের এককালীন ১ লক্ষ টাকা রাজ্য সরকার প্রদান করবে৷ এই প্রসঙ্গে তিনি জানান, আগে দেখা গেছে যেসকল এস সি, এস টি, ও বি সি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রফেশনাল কোর্সে রাজ্য ও বর্হিরাজ্যে পাঠদান করার জন্য রাজ্য সরকার স্পনসর করলে পোস্ট মেট্রিক স্কলারশিপ তারা পেতনা, যা কেন্দ্রীয় সরকার প্রদান করে থাকে৷

আজ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে প্রফেশনাল কোর্সে নির্বাচিত এস সি, এস টি, ও বি সি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীরা পোস্ট মেট্রিক স্কলারশিপের পাশাপাশি রাজ্য সরকারও এককালীন এক লক্ষ টাকা প্রদান করবে৷ শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে এস সি, এস টি, ও বি সি এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তর যেসব কোর্সের চাহিদা বেশী তা ঠিক করে অনলাইন দরখাস্তের মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের নির্বাচন করবে৷ যেসকল ছাত্রছাত্রী নির্বাচিত হবেন তাদের প্রত্যেককেই রাজ্য সরকার এককালীন এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top