News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় সংকটজনক ২
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় সংকটজনক ২

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/ কৈলাসহর, ২৭ ডিসেম্বর ৷৷ পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক যুবক৷ ঘটনা শুক্রবার দুপুর ১টা নাগাদ আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের শান্তিরবাজার মহকুমা অলইছড়া এলাকার৷ জানা যায় বাই-সাইকেল নিয়ে প্রদীপ মগ নামে এক যুবক যাচ্ছিল৷ ওই সময় একটি মালবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাই-সাইকেলকে ধাক্কা দেয়৷ তাতে বাই-সাইকেল চালক প্রদীপ মগ গুরুতরভাবে আহত হয়৷


তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ স্থানীয় মানুষের অভিযোগ দুর্ঘটনার পর দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও দমকল বাহিনী ঘটনাস্থলে আসেনি৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


উনকোটি জেলার কৈলাসহরে গোবিন্দপুর এলাকায় আশ্রমপুর সংলগ্ণস্থানে পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে এক ব্যক্তি৷ অপর দুজন লাফিয়ে রাস্তার পাশে ড্রেনে পরে কোনক্রমে আত্মরক্ষা করেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ একটি মারমুখী টাটা এস গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যক্তি তার নাম দীপক দেবনাথ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার বিবরণ দিয়ে কৈলাসহরের গোবিন্দ পুর এলাকার জনগণ জানিয়েছেন আশ্রম সুকল সংলগ্ণ রাস্তার পাশে একটি টাট এস গাড়ি বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধাক্কা দেয় তাতে ঐ ব্যক্তি গুরুতরভাবে আহত হন৷

গাড়ির চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে রাস্তার পাশে একটি বিদ্যুতের খঁুটিতে ধাক্কা দেয়৷ তাতে বিদ্যুতের খঁুটিটি দুমড়ে মুচড়ে যায়৷ অপর দিকে অপর দুই ব্যক্তি রাস্তার পাশ থেকে লাফিয়ে নর্দমায় পড়ে কোনক্রমে আত্মরক্ষা করেছেন৷ তারাও অল্প বিস্তর আহত হন৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন৷ এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজনরা দমকলবাহিনীকে খবর দেন৷ দমকলবাহিনীর জওয়ানরা ছুটে এসে আহতদের উদ্ধার করে উনকোটি হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে ঐ ব্যক্তি চিকিৎসাধীন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়ির চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারাতেই দুর্ঘটনাটি ঘটেছে৷ কৈলাসহর থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top